বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শেফালির বাড়ি থেকে পুলিশি তদন্তে যা পাওয়া গেল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৮:৩০

বলিউডের ‘কাঁটা লাগা গার্ল’খ্যাত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা শুক্রবার দিনভর পরিবারের সঙ্গে ব্যস্ত সময় কাটান। এদিন রাতেই হঠাৎ করে শেফালি অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়েন।

হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার আকস্মিক বিদায়ে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া।শেফালির মৃত্যুর কারণ হিসেবে এখন পর্যন্ত জানা যাচ্ছে, বয়স ধরে রাখার ওষুধের অনিয়ন্ত্রিত ব্যবহার। মৃত্যুর আগে হঠাৎ রক্তচাপ কমে গিয়েছিল, তার জেরেই হৃদ্‌রোগে আক্রান্ত হন অভিনেত্রী।

এ ঘটনার পরই তদন্তে নামে মুম্বাই পুলিশ। শেফালির বাড়ি থেকে পাওয়া তথ্য-উপাত্ত গভীরভাবে বিশ্লেষণ করছে মুম্বাই পুলিশের একটি বিশেষ দল।

পুলিশ সূত্রে জানা গেছে, শেফালির বাড়ি থেকে বেশ কিছু অ্যান্টি-এজিং অর্থাৎ বয়স ধরে রাখার ওষুধ পাওয়া গেছে। এ ছাড়াও ত্বকে ঔজ্জ্বল্য আনার ওষুধ এবং বেশ কিছু ভিটামিন সাপ্লিমেন্টস।

জানা গেছে, শেফালির বাড়ি থেকে প্রায় দুই বাক্স এ ধরনের ওষুধ পাওয়া গেছে।

শেফালির পরিবারের দাবি, এই ওষুধগুলো খাওয়ার জন্য কোনও চিকিৎসকের পরামর্শ নেননি অভিনেত্রী।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর