বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাইগ্রেনের ব্যথা কমাতে মেনে চলা জরুরি যেসব নিয়ম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৮:০৪

মাইগ্রেন এক ধরনের তীব্র মাথাব্যথা। যা একবার শুরু হলে অনেক সময় ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ব্যথা সাধারণ মাথাব্যথার মতো নয়। এর সঙ্গে চোখ ঝাপসা দেখা, বমি বমি ভাব এবং আলো বা শব্দে সংবেদনশীলতা দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, মাইগ্রেন নিয়ন্ত্রণে রাখতে হলে দৈনন্দিন জীবনযাত্রা ও খাবারে শৃঙ্খলা আনা জরুরি। অনেক সময় মহিলারা মাসিক চলাকালীন বা গর্ভাবস্থায় এই ব্যথায় বেশি ভোগেন। অতিরিক্ত মদ্যপান, চকলেট বা ক্যাফেইন জাতীয় খাবার মাইগ্রেনের ব্যথা বাড়াতে পারে।

মাইগ্রেন কমাতে করণীয়:
১।শরীর হাইড্রেট রাখুন

মাইগ্রেন শুরু হলে শান্ত ও অন্ধকার একটি জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নিন। চোখে আইসপ্যাক দিন, এতে মাথাব্যথা ও চোখের অস্বস্তি কিছুটা কমবে। দিনে পর্যাপ্ত পানি পান করে শরীরকে পানিশূণ্য হতে দেবেন না।

২।ঘুমের প্রতি যত্নবান হোন

রাতে অন্তত ৮ ঘণ্টা ভালো ঘুম হওয়া জরুরি। দিনেরবেলা না ঘুমিয়ে, রাতে গভীর ঘুম নিশ্চিত করুন। ঘুম না এলে বই পড়ুন বা শিথিল কোনো কাজ করুন।

৩। মানসিক চাপ কমান

চাপে থাকলে মাইগ্রেনের ব্যথা বেড়ে যেতে পারে। দুশ্চিন্তা দূর করতে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, গল্পের বই পড়া, বা প্রিয় কাজে সময় কাটাতে পারেন।

৪। নিয়মিত শরীরচর্চা করুন

প্রতিদিন হালকা ব্যায়াম বা হাঁটা শরীর সুস্থ রাখে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং মাইগ্রেনের ঝুঁকি কমায়। ওজনও নিয়ন্ত্রণে থাকে।যেগুলো এড়িয়ে চলবেন:

১। খালি পেটে থাকবেন না।
২। বাইরের তৈলাক্ত বা অতিরিক্ত মশলাদার খাবার খাবেন না।
৩। পনির, চকোলেট বা ক্যাফেইন জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণে খাবেন না।

মাইগ্রেন নিয়ন্ত্রণ করা কঠিন হলেও, নিয়ম মেনে জীবনযাপন ও কিছু সাধারণ অভ্যাস বদলে এই ব্যথা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। যদি ঘন ঘন ও তীব্র ব্যথা হয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর