বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রুমিন ফারহানা

ড. ইউনূসের কর্মকাণ্ডে সাধারণ মানুষ কিন্তু হ্যাপি না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৭:৪১

দেশের বর্তমান অবস্থায় এনসিপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলো অন্তবর্তী সরকারের কর্মকাণ্ডে বেশ অস্বস্তির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা। তার মতে, অন্তবর্তী সরকারের প্রধান ডক্টর মুহম্মদ ইউনূসের কর্মকাণ্ডে সাধারন মানুষও খুশি নন।

সরকারের প্রতি অন্যদলগুলো বিরক্ত উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এনসিপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলো প্রত্যেকেরই কিন্তু সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে কিছুটা অস্বস্তির জায়গা আছে। আমি যদি অন্য দলগুলোকে বাদও দেই, দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অন গ্রাউন্ড (বিএনপি) এবং বিএনপির সঙ্গে যেই রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল তাদেরও কিন্তু ডক্টর ইউনূসের ব্যাপারে এক ধরনের রিজারভেশন আছে।

মানে ডক্টর ইউনূসের কর্মকাণ্ডে সাধারণ মানুষ কিন্তু একেবারেই হ্যাপি না। আম জনতার সঙ্গে কথা বললেই বুঝবেন বা তারাও অনেক সময় নিজে থেকেই বলে যে কবে নির্বাচন হবে? আমরা একটা স্থির অবস্থা দেখতে যে একটা স্থিতিশীলতা চাই সর্বত্র।’

ডক্টর ইউনূসের ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে যাচ্ছে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, “আমি ইকোনমিস্টের রিপোর্ট দেখছিলাম। সেখানে কিন্তু বলা হয়েছে যে একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয় এবং বিবিসির যেই সাক্ষাৎকারটি আপনারা দেখেছেন ডক্টর ইউনূসের সেখানেও কিন্তু ওনাকে বারংবার বেশ কঠিন প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হয়েছে।

সুতরাং ইন্টারন্যাশনাল মিডিয়ার যে একটা প্রচ্ছন্ন এক ধরনের মানে ‘হিজ হি ইজ আওয়ার সান’, এই ধরনের একটা এটিচিউড ছিল ওই জায়গাটা থেকে বোধহয় বিবিসি বা এই ধরনের গণমাধ্যমগুলো বেশ অনেকটাই বের হয়েছে। বিশেষ করে লাস্টলি ইকোনমিস্টের যে রিপোর্ট এসেছে সেটাতে এটা পুরাই খুব স্পষ্ট।”

লন্ডন বৈঠকের ফলোআপ প্রসঙ্গে সরকারের সাথে বিএনপির যোগাযোগ হয়েছে কিনা সেই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “প্রতিদিনই আমরা ঐক্যমত কমিশনের একটা বৈঠক দেখতে পাচ্ছি ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে। আজকে আমি দেখছিলাম উনি বেশ হতাশা ব্যক্ত করেই বলছেন যে তারা খুব আশাবাদী হতে পারছেন না।

তারা ভেবেছিলেন যে তারা জুলাই সনদ খুব দ্রুতই ঘোষণা করতে পারবেন। কিন্তু তারা সেটা পারেননি। এর মধ্যে আবার দেখছেন একটা দিবসের পরিবর্তন হয়েছে। হ্যাঁ বাংলাদেশ দিবস নাই হয়ে গেল। ঐক্যমতের তারা আসলে কি আশা করছেন আমি জানিনা।

আমি মনে করি বাংলাদেশে ৭০ অনুচ্ছেদ নিয়ে যে ঐক্যমতটি হয়েছে এটাকেই যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আর বিএনপি তো ছাড় দিয়েছে। তারা বলেছে ঠিক আছে ১০ বছরের বেশি আমরা কোন এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে রাখবো না। এটা তো বিএনপির পক্ষ থেকে একটা বিরাট ছাড়। সুতরাং সেই জায়গা থেকে কি বিএনপি কি পেল? নেগোসিয়েশনের নিয়মে আমি কিছু ছাড়বো, আপনি কিছু ছাড়বেন, মাঝামাঝি একটা জায়গায় আসবো। আমি যখন ছাড়ছি তখন কি ছাড়লেন আপনাকে এই প্রশ্নটা তো আমি করতেই পারি তাই না। ছাড়টাকে কি দুর্বলতা ভাবলে ভুল করবে।

আওয়ামীলীগের নিষিদ্ধ হওয়া ভোটে কতটা প্রভাব ফেলবে, এই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘শুরুতেই বিএনপি বলেছিল যে কোন দলকে কাগজে কলমে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করা এই বিষয়গুলোর সঙ্গে বিএনপি একমত নয়। যেই দলটির হাত দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এসেছে (বিএনপি) ডেফিনেটলি সেই দল মনে করে যে, মানুষই প্রত্যাখ্যান করবে আওয়ামীলীগকে। জামায়াতে ইসলাম সেহেতু পাকিস্তানেই অবস্থা ভালো করতে পারে নাই।

সেখানে বাংলাদেশে সে কি করে অবস্থা ভালো করবে? সো বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে কাকে ভোট দিতে হবে, কাকে কোন দলে দলের পাশে থাকতে হবে, কোন দলের সমর্থন করতে হবে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভালো বুঝে। সো বাংলাদেশের মানুষের হাতেই যদি এই সিদ্ধান্তটা ছেড়ে দেওয়া হতো তাহলেই সবচেয়ে ভালো হতো।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর