বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সীমান্তে কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার দুজন আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৭:৩২

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গত ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত চলা এই অভিযানে ব্রাহ্মণপাড়া, বুড়িচং, আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৫ লাখ ৯৮ হাজার ১৮০ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

রবিবার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- শাড়ি, থ্রি-পিস, মেহেদী, মাইক্রোবাস, অটোরিকশা, অ্যাকুরিয়াম ফিস, মোবাইল ডিসপ্লে, সিএনজি, বাসমতি চাল, ফুসকা, বাজি, শিং মাছ, গরু, মাছের রেনু, সেভেন ওয়েল তেল, মোবাইল, ব্যাগ, অলিভ অয়েল, হুইস্কি, ইস্কাফ সিরাপ, গাঁজা এবং বিয়ার। অভিযানকালে দুজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়।

আটকৃতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশীমূল মধ্যপাড়ার আলম মিয়ার ছেলে মো. ইমদাদুল হক (৩০), কসবা উপজেলার চাটুয়াখোলা (দক্ষিণ চকবস্তা) এলাকার জজু মিয়ার ছেলে মো. বাছির হোসাইন (২৪)। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুড়িচং ও কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর