বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইসরায়েলের বর্বরতায় আরো ৭২ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৭:১৬

গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতায় ইতিমধ্যেই বিপর্যয়কর মানবিক পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। রবিবার ত্রাণ বিতরণ কেন্দ্রসহ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভোর থেকে গাজার বিভিন্ন স্থানে এসব হামলা হয়েছে।

এর মধ্যে গাজা শহর এবং উত্তরাঞ্চলে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। এদিন নিহতদের মধ্যে অন্তত ৫ ফিলিস্তিনি রয়েছেন যারা বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়া ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

গাজা থেকে আলজাজিরার প্রতিবেদক মোয়াথ আল-কাহলৌত জানিয়েছেন, উত্তরাঞ্চলের জেইতুন, সাবরা এবং আল-জাওয়িয়া মার্কেটে ইসরায়েলের হামলায় আহত বহু ফিলিস্তিনিকে আল-আহলি হাসপাতালে আনা হয়েছে। সেখানে ‘বিপর্যয়কর’ পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে মোয়াথ জানান, হাসপাতালটিতে শিশুসহ আহত বহু বেসামরিক ফিলিস্তিনিকে আনা হয়েছে।

হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ আসায় এবং পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় অনেকের জায়গা হয়েছে হাসপাতালের মেঝেতে।

এদিকে গাজার পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এমন নির্দেশনা সংবলিত লিফলেট ফেলা হয়েছে সেই এলাকায়।

ইসরায়েলের সর্বাত্মক অবরোধের মধ্যে গত মে মাসের শেষের দিকে ত্রাণ সরবরাহের দায়িত্ব নেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থিত সংস্থা জিএইচএফ।

এর পর থেকে ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালিয়ে ত্রাণ নিতে আসা অন্তত ৫৮০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ পত্রিকার এক প্রতিবেদনে আইডিএফের সৈন্যদের বরাতে বলা হয়েছে, নিরস্ত্র ত্রাণপ্রার্থীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর গুলি চালাতে উচ্চ মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর