বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বয়সের ছাপ দূর হবে, ঘুমানোর আগে ত্বকে যা মাখবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৮:১৯

মুখ সুন্দর রাখতে কে না চান। একটু দাগ ছোপ দেখলেই ছোটেন পার্লার বা থেরাপিস্টের দরজায়। কিন্তু কতটা ফল পাওয়া যায়? আদৌ কি কোনো কাজ হয়, নাকি পয়সার খরচই শুধু বাড়ে?

অনেক ক্ষেত্রেই দেখা যায় পার্লার, স্পা বা অন্যকোনো ট্রিটমেন্টে মুহূর্তের জন্য ত্বকে উজ্জ্বলতা এলেও আবার যেই সেই হয়ে যায় কয়েক দিনেই। রাসায়নিক বা কেমিক্যাল সমৃদ্ধ লোশন বা ক্রিমেও হয় একই সমস্যা।

তাই অনেক বিশেষজ্ঞরা আজকাল পরামর্শ দেন ঘরোয়া টোটকার। এমনই এক ঘরোয়া টোটকার কথা জানুন এই প্রতিবেদনে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে এর ব্যবহার আর নতুন নতুন ম্যাজিক্যাল কার্যকারিতা। ঘরোয়া এই টোটকা আর অন্য কিছু নয়, আপনার রান্নাঘরেরই এক উপাদান।

আর সেটি দিয়েই তৈরি করে ফেলতে পারেন এই ফেসপ্যাক। সেই উপাদানটি হলো হলুদ। শতাব্দীর পর শতাব্দী ধরে খাবারের স্বাদ এবং স্বাস্থ্য ও সৌন্দর্য বৃদ্ধির জন্য হলুদ ব্যবহার করা হয়ে আসছে।

এই হলুদে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের সমস্যা নিরাময়ে সাহায্য করে।

রান্নাঘরের সাধারণ উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে হলুদ কেবল নিস্তেজ ত্বককেই পুনরুজ্জীবিত করে না বরং দাগ ও ব্রণ দূর করে।

বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টরা বলেন, হলুদের প্রদাহ-বিরোধী ও অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য সুপ্রতিষ্ঠিত, যা ত্বকের যত্নে এর ব্যবহারকে বহুমুখী করে তোলে। কারণ এটি ত্বক ফর্সা করা এবং ব্রণ কমানোর মতো অনেক কাজ করে। দারুণ ভাবে কমায় বলিরেখা। হলুদের নিয়মিত ব্যবহার আপনার ত্বককে উজ্জ্বল ও তারুণ্যদীপ্ত করে তুলবে।

এবার জেনে নেওয়া যাক ৭টি প্রাকৃতিক হলুদ ফেসপ্যাক সম্পর্কে, যা রাতের ঘুমের আগে লাগালে সকালেই পেতে পারেন দুর্দান্ত জেল্লাদার ত্বক!

হলুদ ও দুধের ফেসপ্যাক

হলুদ ও দুধের মিশ্রণ ত্বকের জন্য আশীর্বাদ হতে পারে। এটি কেবল ব্রণ-ই কমায় না বরং ত্বককে উজ্জ্বল ও ময়েশ্চারাইজ করে। দুধে থাকা ল্যাকটিক এসিড মৃত ত্বকের কোষগুলোকে বের করে দেয়। অন্যদিকে হলুদ জ্বালাপোড়া প্রশমিত করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

ব্যবহারবিধি : রাতে ঘুমানোর আগে কয়েক মিনিটেই বানিয়ে ফেলুন সামান্য সহজ এই ফেসপ্যাক। ১ চা চামচ হলুদের সঙ্গে ২ টেবিল চামচ কাঁচা দুধ মেশান। এবার মুখে সমানভাবে লাগান এবং ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ুন।

হলুদ ও মধুর ফেসপ্যাক

আপনি যদি ব্রণ কমাতে এবং আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে চান, তাহলে হলুদ ও মধুর ফেসপ্যাক বেছে নিন। মধুতে প্রাকৃতিক ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে। যা আপনার ত্বককে ভেতর থেকে নরম করে।

তা ছাড়া, এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে। একই সঙ্গে, হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যাগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এই ফেসপ্যাকটি শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে এবং হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

ব্যবহারবিধি : রাতে বিছানায় যাওয়ার আগে ১ চা চামচ হলুদের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগান এবং ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

হলুদ ও চন্দনের ফেসপ্যাক

হলুদ ও চন্দনের এই ফেসপ্যাকটি ত্বকের লালচে ভাব দূর করে এবং ছিদ্র পরিষ্কার করে। চন্দন তার শীতলতা, প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি জ্বালাপোড়া বা ব্রণ-প্রবণ ত্বককে প্রশমিত করতে সাহায্য করে। হলুদের সঙ্গে মিশ্রিত করলে এটি ত্বককে উজ্জ্বল করে।

ব্যবহারবিধি : ১ চা চামচ হলুদ ও ১ চা চামচ চন্দন কাঠের গুঁড়া নিন এবং গোলাপ জল বা দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি আপনার মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত রেখে দিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

হলুদ ও লেবুর রসের ফেসপ্যাক

আপনি যদি বলিরেখা ও সূক্ষ্ম রেখা নিয়ে চিন্তিত হন, তাহলে হলুদ ও লেবুর মিশ্রণ এই সমস্যার একটি দুর্দান্ত সমাধান হতে পারে। লেবুতে থাকা ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। যা আপনার ত্বককে বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। এই মিশ্রণের নিয়মিত ব্যবহার আপনার ত্বককে উজ্জ্বল ও তারুণ্যদীপ্ত রাখতে সাহায্য করে।

ব্যবহারবিধি : ১/২ চা চামচ হলুদের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে সমস্যাযুক্ত স্থানে (চোখের এলাকা এড়িয়ে চলুন) লাগান এবং ১০ মিনিটের জন্য রেখে দিন। তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

হলুদ ও টমেটোর ফেসপ্যাক

আপনি যদি প্রায়শই ত্বকে জ্বালা ও লালচে ভাব অনুভব করেন, তাহলে টমেটো ও হলুদের ফেসপ্যাক আপনার জন্য উপযুক্ত। এই সবজিতে থাকা লাইকোপিন একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। যা ত্বকের প্রদাহ কমাতে এবং বার্ধক্য রোধ করতে সাহায্য করে। একই সঙ্গে হলুদ ত্বকে উজ্জ্বলতা বাড়িয়ে দেয় কয়েকগুণ।

ব্যবহারবিধি : ১ চা চামচ হলুদের সঙ্গে ১ টেবিল চামচ তাজা টমেটো পিউরি মিশিয়ে মুখে লাগান এবং ১৫ মিনিট রেখে দিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

 

 



 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর