বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মোটা অঙ্কের বেতনে এআই-কর্মী খুঁজছেন জাকারবার্গ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৭:৫৮

মোটা অঙ্কের বেতনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের জন্য কর্মী খুঁজছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এসব কর্মীদের ‘সুপার ইনটেলিজেন্স’ নামের নতুন গবেষণাগারে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন মার্ক জাকারবার্গ।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, অনেককে ১০ কোটি ডলার পর্যন্ত বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। শুধু তা-ই নয়, সেরা এআই গবেষক ও নির্মাতাদের কাছে নিজেই ই-মেইল বা হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে মোটা অঙ্কের বেতনে কাজে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন মার্ক জাকারবার্গ।

এরই মধ্যে যেসব এআই–গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তা সাম্প্রতিক বছরগুলোতে সেরা উদ্ভাবনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অনেকের সঙ্গেই যোগাযোগ করছেন জাকারবার্গ। মেটার মানবসম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ‘রিক্রুটিং পার্টি’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন নিয়োগসংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন জাকারবার্গ।

কোনো প্রার্থীকে নির্বাচনের পর তিনিই প্রথম বার্তা পাঠাচ্ছেন। সেই ব্যক্তির কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে নিজ বাসভবনের পাশাপাশি মেটা কার্যালয়ে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর