বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আমীর খসরু

ভারতের সঙ্গে সম্পর্ক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৭:৪২

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে পরস্পরের স্বার্থ রক্ষা করে সম্মানজনকভাবেই সব করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রোববার (২৯ জুন) ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। বেলা ৩টা গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

আমীর খসরু বলেন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনটাই দেখছি। সবার প্রস্তুতি আছে বলেই মনে হচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কিছু নেই। এছাড়া ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে পরস্পরের স্বার্থ রক্ষা করে সম্মানজনকভাবেই সব করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাতে কৃষি, আইটি, স্বাস্থ্য এবং শিক্ষাখাতে সহায়তার জন্য বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়া নির্বাচনে ইলেকশন কমিশনকেও তারা সহায়তা করছেন বলে জানান।

ব্রিফিংয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, কুমিল্লার মুরাদনগরের ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে। একটি পক্ষ নির্বাচনে বাড়তি সুবিধা নিতে এসব করছে। সরকারকে এসব ইস্যুতে আরও কঠোর হাওয়ার আহ্বান জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর