বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

লিভার সুস্থ রাখতে যেসব খাবার জরুরি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৭:২১

অস্বাস্থ্যকর খাবার, অনিয়মিত জীবনযাপন ও শরীরচর্চার অভাব সবচেয়ে বেশি ক্ষতি করে লিভারের। অতিরিক্ত তেল-মসলা, প্রসেসড ফুড, বা মদ্যপান লিভারে ফ্যাট জমিয়ে তৈরি করে ফ্যাটি লিভারের ঝুঁকি। এতে লিভারের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। তবে ভালো খবর হলো, কিছু সহজ খাবার নিয়মিত খাওয়ার মাধ্যমে লিভারকে সুস্থ রাখা সম্ভব।

চলুন, জেনে নিই।
শাকসবজি

সবুজ শাকে থাকা ক্লোরোফিল উপাদান পিত্ত উৎপাদনে সহায়তা করে, যা শরীর থেকে বর্জ্য বের করতে সাহায্য করে। এতে ফ্যাটও ভাঙে সহজে। তাই প্রতিদিন খাদ্যতালিকায় শাক রাখুন।

রসুন

রসুনে থাকা অ্যালিসিন ও সেলেনিয়াম লিভার থেকে টক্সিন দূর করে। রোজ মাত্র ১–২ কোয়া রসুন খেলেই লিভার থাকবে ফ্যাটমুক্ত।

হলুদ

হলুদের কারকিউমিন উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহনাশক হিসেবে কাজ করে। এটি লিভার পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপেল

আপেলে থাকা পেকটিন ফাইবার হজমে সহায়তা করে এবং অন্ত্র পরিষ্কার রাখে। ফলে লিভারের ওপর চাপ কমে। প্রতিদিন একটি আপেল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

গ্রিন টি

গ্রিন টিতে রয়েছে ক্যাটেচিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট। যা লিভারের ফ্যাট, কোলেস্টেরল ও ওজন নিয়ন্ত্রণে রাখে।

দিনে ৩–৪ কাপ খেলে উপকার মিলবে।
লেবুজাতীয় ফল

লেবু, মুসাম্বি বা অন্য যে কোনও ভিটামিন সি সমৃদ্ধ ফল লিভার ডিটক্সে সহায়তা করে। হালকা গরম পানিতে লেবু মিশিয়েও খাওয়া যায়।

কপিজাতীয় সবজি

বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি বা ওলকপিতে থাকা গ্লুকোসিনোলেটস এনজাইম লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর