শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারতে যাওয়ার সময় আটক আওয়ামী লীগ নেতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৬:৫৬

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে একাধিক হত্যা মামলার আসামি মো. সানোয়ারুজ্জামান যোশেফ (৫২) আটক হয়েছেন। রোববার (২৯ জুন) সকাল ১০টায় আটক হন তিনি। এ সময় তার সঙ্গে তার স্ত্রী ছিলেন।

যোশেফ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি ইউপির সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।

জানা গেছে, যোশেফ মেডিকেল ভিসায় বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাচ্ছিলেন। এ সময় তার ডাটাবেজ যাচাই করে একাধিক মামলা পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।

বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক জাকারিয়া হোসেন জানান, যোশেফ ভারতে যাওয়ার সময় তার ডাটাবেজ যাচাইয়ে দেখা যায়, তার নামে একাধিক মামলা রয়েছে। পরে তাকে আটক করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বিষয়টি নিশ্চিত করে বলেন, একাধিক মামলার আসামি যোশেফ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ভারত যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে এসেছিলেন। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাছেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক যোশেফকে থানায় আনা হয়েছে। তার নামে নেত্রকোনা ও খালিয়াজুড়ি থানায় মামলা থাকায় ওই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর