বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নায়িকা পূজার বিরুদ্ধে পুলিশের মামলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুন ২০২৫, ১৮:৩৯

অভিনেত্রী পূজা ব্যানার্জি ও তার স্বামী কুণাল ভার্মা, পীযূষ কোঠারি ও অন্যান্যদের বিরুদ্ধে অপহরণ ও মারধরের অভিযোগ এনেছে গোয়া পুলিশ। চলচ্চিত্র নির্মাতা শ্যাম সুন্দর দে-র কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে গোয়া পুলিশ।

প্রাথমিকভাবে নির্মাতার স্ত্রী মালাবিকার অভিযোগের ভিত্তিতে গত ১২ জুন কলকাতার একটি থানায় ওই দম্পতির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি তাদের এখতিয়ারে হওয়ায় মামলাটি উত্তর গোয়ার কালাঙ্গুট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বয়ান রেকর্ড করার জন্য শ্যাম সুন্দর দে-কে গোয়া পুলিশের সামনে হাজিরা দিতে বলা হয়েছিল।
শ্যাম সুন্দর দে'র স্ত্রী এফআইআর-এ জানিয়েছেন, পূজা ব্যানার্জি ও কুণাল ভার্মার সঙ্গে তার স্বামীর পারিবারিক সম্পর্ক ছিল। শ্যাম সুন্দর দে'র ঝুলিতে ৫০টি ছবি রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, তার চলচ্চিত্র প্রকল্পগুলোর জন্য বিনিয়োগকারী এবং ঋণদাতারা প্রায়শই তার কাছে যান এবং সেই ক্ষমতাবলে কুণাল এবং পূজার সাথে ঘনিষ্ঠ, প্রায় পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে, যারা তাকে তার ব্যবসায়িক প্রকল্পের জন্য ফান্ড দেওয়ার প্রস্তাব দেয়।

মালবিকার দাবি, গত ৩১ মে তার স্বামী গোয়ায় তার সহকারীর সঙ্গে স্ক্রিপ্ট লেখার কাজ করছিলেন এবং ভাড়া করা গাড়ি চালাচ্ছিলেন। সেদিন একটি কালো রঙের গাড়ি শ্যাম সুন্দরের গাড়ি আটকায় এবং তাকে পূজা ব্যানার্জি, কোঠারি অপহরণ করে। তাকে জোর করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে পূজা, কুণাল ভার্মা এবং ভাড়াটে গুন্ডারা তাঁকে মারধর ও নির্যাতন করে। ৬৪ লক্ষ টাকা দিতে না পারলে অভিযুক্তরা চলচ্চিত্র নির্মাতাকে মাদক মামলায় মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছিলেন বলেও জানানো হয়।

এফআইআরে বলা হয়েছে, ‘এই বেআইনিভাবে আটকে রাখার সময়, অভিযুক্তরা তার দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে, জোর করে তাঁর ব্যক্তিগত তথ্য এবং পাসওয়ার্ড বের করে এবং সেগুলোর অপব্যবহারের হুমকি দেয়। শ্যাম সুন্দর দে-কে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে তিনি থাকছিলেন এবং তারপরে ১ জুন একটি অজ্ঞাত ভিলায় চলে যাওয়া হয় তাঁকে নিয়ে।’

মালাবিকার অভিযোগ, প্রচণ্ড মানসিক চাপের মুখে ৩১ মে থেকে ৩ জুনের মধ্যে অভিযুক্তদের প্রায় ২৩ লক্ষ টাকা জোগাড় করে দিতে বাধ্য হন তাঁর স্বামী। তিনি ৩ জুন গোয়ার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে একটি ইমেল লিখেছিলেন যারা ৪ জুন তার স্বামীকে উদ্ধার করতে সক্ষম হন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর