বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিনিয়োগকারীবান্ধব নতুন ওয়েবসাইট চালু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুন ২০২৫, ১৭:৪৪

নতুন ডিজাইনের বিনিয়োগকারীবান্ধব ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। শনিবার (২৮ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই অনলাইন প্ল্যাটফরমটি দেশের বিনিয়োগ পরিকাঠামো আরো সহজতর করতে এবং বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

এতে বলা হয়, নতুন ওয়েবসাইটে বিডার ‘ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) হিটম্যাপ’-এ চিহ্নিত সম্ভাবনাময় খাতগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা, নীতিগত দিকনির্দেশনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিনিয়োগ সংস্থাগুলোর নির্ধারিত ফোকাল পয়েন্টদের হালনাগাদ তথ্যও যুক্ত করা হয়েছে।
বিডার লোগোটিও আধুনিক রূপে পুনর্নির্মাণ করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, পুরনো ওয়েবসাইটটি ছিল একটি সাধারণ সরকারি পোর্টাল। সেটি সক্রিয়ভাবে বিনিয়োগ সহায়তার জন্য উপযোগী ছিল না।

নতুন এই প্ল্যাটফরমটি বিনিয়োগকারীবান্ধব সেবা মডেলের প্রতি বিডার অঙ্গীকারকে বাস্তব রূপ দিয়েছে। এটি স্পষ্টতা ও কৌশলগত সম্পৃক্ততার ভিত্তিতে নির্মিত। নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানাতে চাই, বাংলাদেশ একটি বিনিয়োগবান্ধব দেশ হিসেবে গড়ে উঠছে।

প্রতিষ্ঠানের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রচি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সাধারণত কোনো দেশে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সেই দেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থার ওয়েবসাইট ঘেঁটে সম্ভাব্য খাত নির্ধারণ ও শর্টলিস্ট করেন।

তাই এমন একটি প্ল্যাটফরম বিনিয়োগ সংক্রান্ত তথ্য, প্রশ্নের উত্তর এবং প্রতিযোগিতামূলক সুবিধাসমূহ তুলে ধরার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো বিনিয়োগকারী একটি নির্দিষ্ট দেশকে বিবেচনায় আনবেন কি না, তা অনেকাংশেই নির্ভর করে সেই দেশের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্যের ওপর।

তিনি আরো বলেন, এ কারণেই বিডার নতুন ওয়েবসাইটটি ডিজাইন করা হয়েছে বিনিয়োগকারীদের সম্ভাবনা অনুসন্ধান, বাজার বিশ্লেষণ এবং শেষ পর্যন্ত সফলভাবে বিনিয়োগ বাস্তবায়নের প্রতিটি ধাপ বিবেচনায় রেখে। এর মাধ্যমে একজন বিনিয়োগকারী সহজেই বাংলাদেশের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর