বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গবেষণায় চমকপ্রদ তথ্য: আবেগ অনুধাবনে মানুষের চেয়েও এগিয়ে এআই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুন ২০২৫, ১৬:৪৭

মানুষের আবেগ বোঝার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন মানুষের চেয়েও এগিয়ে—এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে সুইজারল্যান্ডের একদল গবেষকের সাম্প্রতিক এক গবেষণায়। বৃহস্পতিবার (২৬ জুন) এক বিবৃতিতে তারা জানিয়েছেন, আবেগ-সম্পর্কিত নানা পরিস্থিতিতে সঠিক প্রতিক্রিয়া নির্ধারণে এআই-র দক্ষতা মানুষের তুলনায় অনেক বেশি।

জেনেভা ও বার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ছয়টি আলাদা এআই সিস্টেমের ওপর চালান ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ বা আবেগজ্ঞান বিষয়ক পাঁচটি ধাপের পরীক্ষা, যা মূলত মানব মস্তিষ্কের আবেগ অনুধাবন ক্ষমতা যাচাইয়ের জন্যই তৈরি। এসব পরীক্ষায় মূল্যায়ন করা হয় সহমর্মিতা, আবেগ চিহ্নিত করার ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দক্ষতা। উদাহরণস্বরূপ, একটি প্রশ্নে বলা হয়—আপনার সহকর্মী অফিসে আপনার ধারণা চুরি করেছে, এমন অবস্থায় আপনি কী করবেন? সেখান থেকে উত্তরদাতা কতটা উপযুক্ত প্রতিক্রিয়া দিতে পারেন, তা যাচাই করা হয়।

গবেষণায় দেখা যায়, এআই মডেলগুলো এসব প্রশ্নে ৮২ শতাংশ ক্ষেত্রে সঠিক উত্তর দেয়, যেখানে মানব অংশগ্রহণকারীদের সাফল্যের হার ছিল মাত্র ৫৬ শতাংশ।

গবেষণার দ্বিতীয় ধাপে, গবেষকরা চ্যাটজিপিটিকে নতুন নতুন আবেগজ্ঞানমূলক প্রশ্ন তৈরি করতে বলেন। পরে এই এআই-নির্মিত প্রশ্নপত্র ৪০০ জনের বেশি অংশগ্রহণকারী ব্যবহার করে পরীক্ষা দেন। গবেষকরা জানান, এসব প্রশ্ন মানুষের তৈরি প্রশ্নের মতোই বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক ছিল।

জেনেভা বিশ্ববিদ্যালয়ের গবেষক মারচেলো মোরতিলারো বলেন, ‘এই ফলাফল প্রমাণ করে যে, এআই কেবল আবেগ বোঝে তা-ই নয়, বরং আবেগজ্ঞান সম্পন্ন আচরণ কীভাবে করতে হয়, সেটিও তারা ধরতে পারছে।’

বিশেষজ্ঞরা বলছেন, এআই যদি দক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়, তাহলে ভবিষ্যতে এটি শিক্ষা, কোচিং কিংবা দ্বন্দ্ব মীমাংসার মতো ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—যেগুলো এতদিন একান্তই মানুষের গুণ বলে বিবেচিত হতো।

এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী Communications Psychology-তে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর