বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বেনাপোল দিয়ে আমদানি রপ্তনী বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুন ২০২৫, ১৬:৩০

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে বেনাপোল বন্দর দিয়ে আজ শনিবার সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

গত ২৫ তারিখ এক প্রেসনোটের মাধ্যমে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করা না হলে ২৮ তারিখ শনিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে। তাদের এই আন্দোলনের কারণে সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় ২ দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পন্যবাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রফতানি মুখি গার্মেন্টস শিল্পের কাঁচা মাল রয়েছে।

বেনাপোল সিএন্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, এনবিআরকে ভেঙে দুই ভাগে বিভক্ত করা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে আন্দোলন করে আসছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ।

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন কবির তরফদার জানান, কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনের কারণে বেনাপোল বন্দর দিয়ে আজ শনিবার সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ সময়ে বেনাপোল বন্দর থেকে ভারতীয় খালি ট্রাকগুলো সে দেশে ফেরত যেতে পারবে বলে তিনি জানান ।

তবে ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে দু'দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর