শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মাদক ও দুর্নীতি আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৬:২৯

মাদক ও দুর্নীতি সরকার নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। সরকারের পক্ষ থেকে সব সময় দাবি করা হয় মাদকের বিস্তার কমে আসছে। এ বিষয়ে কোনো পরিসংখ্যান আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি কিন্তু কোনো দিন এটা দাবি করিনি।

দুটি জিনিস আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি—একটি হলো মাদক আরেকটি দুর্নীতি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো, কিন্তু মাদক আমরা কমিয়ে এনেছি, এটা আমি কোনো দিন বলিনি। আপনাদের সাহায্য-সহযোগিতা দরকার, এটা কমিয়ে আনতে হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতে মাদকের ছোট ছোট কারখানা গড়ে তোলা হয়েছে শুধু আমাদের দেশে পাচার করার জন্যই।

এসব ফেনসিডিলের কারখানার বিষয়ে তাদের বললে তারা অস্বীকার করে।’ পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবা আসছে—এক সাংবাদিকের এ কথায় উপদেষ্টা বলেন, ‘অন্য দেশের একটা বাহিনী ও তারা পুরো নির্ভর করে এটার (ইয়াবা) ওপরেই। এটা থেকে তারা আয় করে ঘর-সংসার সব চালাচ্ছে। এসব বন্ধের ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।

’মাদকের সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যদি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মাদকের জায়গায় যারা গডফাদার, তারা তারকা হোটেলে বসে থাকে। তারা আমাদের কারো না কারো সঙ্গে চা খেয়ে থাকে। মাদক বহনকারীদের ধরে লাভ নেই, যেভাবেই হোক গডফাদারদের ধরতে হবে।’

কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন অনেক বদি হয়ে গেছে।

’তাঁদের ধরতে হবে, এ জন্য গণমাধ্যমের সহযোগিতা চান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর