বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইতিহাসের ব্যয়বহুল সম্মেলন, মিনিটে সোয়া ১৪ কোটি টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৬:১৬

নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত এবারের ন্যাটো সম্মেলনকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বলা হচ্ছে। গতকাল বুধবার দ্য টাইমস এবং নেদারল্যান্ডস টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, ন্যাটো সম্মেলনের জন্য হেগ শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। নিয়োজিত করা হয় পুলিশের প্রায় ২৭ হাজার সদস্য এবং সামরিক বাহিনীর ১০ হাজার সদস্য।

নিরাপত্তা, লজিস্টিকস, পরিবহন, প্রযুক্তি ও অতিথি আপ্যায়ন—সব মিলিয়ে এবারের আয়োজনে ব্যয় হয়েছে বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ১৪৫ কোটি ৭৮ লাখ টাকা, যা মিনিটপ্রতি প্রায় ১৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা করে।

এবারের সম্মেলনে প্রধান আলোচ্য বিষয় ছিল ইরান-ইসরায়েল সংঘাত, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার হুমকি ও ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পরিকল্পনা।

ন্যাটো সম্মেলনের এমন ব্যয়বহুল আয়োজন নিয়ে ইউরোপজুড়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ডাচ সংসদের কয়েকজন সদস্য প্রশ্ন তুলেছেন, এই অর্থ কি স্বাস্থ্য, শিক্ষার মতো খাতে ব্যয় করা যেত না? সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো।

অনেকে লিখেছেন, মাত্র আড়াই ঘণ্টায় এত অর্থ ব্যয়, অথচ আমরা জানি না আলোচনার ফল কী। অবশ্য আয়োজকরা বলছেন, এটি ছিল সময়ের দাবি। বর্তমান বৈশ্বিক নিরাপত্তা হুমকি মোকাবেলায় ন্যাটোর ঐক্য ও প্রতিশ্রুতি বিশ্ববাসীকে জানানো গুরুত্বপূর্ণ ছিল। তারা জানান, এই ব্যয় প্রতিরক্ষা বিনিয়োগ, অপচয় নয়।

ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বজুড়ে চলমান পরিস্থিতিতে এখন নিরাপত্তায় অগ্রাধিকার দিতে হবে। এই সম্মেলন সেদিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর