বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হলের ছাদ থেকে পড়ে রাবি শিক্ষার্থী আহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৬:০৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে পড়ে গিয়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রথম ব্লকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম সাদ আহমেদ।

তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
হলের শিক্ষার্থীরা জানিয়েছেন, ওই শিক্ষার্থী ছাদ থেকে পড়ে যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে প্রেমঘটিত একাধিক পোস্ট দিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ছাদ থেকে লাফ দিয়ে ‘আত্মহত্যার’ চেষ্টা করেছেন।

সাগর চন্দ্র দাস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি কক্ষে পড়ছিলাম।

এমন সময় আমার কক্ষের সামনের দিকে একজন ছাদ থেকে চিৎকার দিয়ে পড়ে গেল এমন মনে হলো। এসে দেখি তার পা মাটির ভেতরে চলে গেছে। ব্যথা অনুভব করার পর সে বুকে ব্যথা ও পা কেটে ফেলতে বলছিল। পরে শিক্ষার্থীরা তাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যায়।

’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাটি শোনামাত্রই সেখানে অ্যাম্বুল্যান্স পাঠিয়ে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার পায়ে একাধিক জায়গায় ফ্যাকচার ও বুকে আঘাত লেগেছে। চিকিৎসক বেশকিছু এক্স-রে দিয়েছেন। রিপোর্ট আসলে পরিস্থিতি জানা যাবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর