বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘মহান নায়ক’ নেতানিয়াহুকে ক্ষমা করা উচিত ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৫:০৮

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মহান নায়ক দাবি করে তার দুর্নীতির বিচার বাতিল করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাকে একটি ‘উইচ হান্ট’ বা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা হিসেবে বর্ণনা করেছেন। খবর আলজাজিরার

বুধবার, ট্রাম্প তার ট্রুথ স্যোশাল প্ল্যাটফরমে লেখেন, বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা এই মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত, যিনি ইসরায়েলের জন্য এত কিছু করেছেন।

তিনি বলেন, নেতানিয়াহু সোমবার আদালতে হাজির হবেন বলে আমি জানতে পেরেছি। নেতানিয়াহুকে ২০১৯ সালে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়। তার বিচার শুরু হয় ২০২০ সালে এবং এতে তিনটি ফৌজদারি মামলার কথা রয়েছে। নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করেছেন ও নিজেকে নির্দোষ দাবি করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ৩ জুন থেকে নেতানিয়াহুর জেরা শুরু হয়েছে, যা চলতে পারে প্রায় এক বছর।

ইসরায়েলের প্রেসিডেন্ট ইসহাক হারজগ আইনি ক্ষমতা রাখেন নেতানিয়াহুকে ক্ষমা করার, কিন্তু তিনি বলেছেন—এ মুহূর্তে সে বিষয়টি আলোচনায় নেই এবং এ পর্যন্ত কেউ এ ধরনের অনুরোধও করেননি।

ট্রাম্প আরো বলেন, আমেরিকা ইসরায়েলকে রক্ষা করেছিল, আর এখন আমেরিকাই নেতানিয়াহুকে রক্ষা করবে।

তবে ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের সরকার নেতানিয়াহুর বিচার বন্ধ করতে কী পদক্ষেপ নিতে পারে, তা পরিষ্কার নয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর