বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মেক্সিকোতে ধর্মীয় উৎসবে বন্দুক হামলা, নিহত ১১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৪:৫০

মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশে ধর্মীয় উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বুধবার ভোররাতে ইরাপুয়াতো শহরে ‘সেন্ট জন দ্য ব্যাপটিস্ট’ উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। উৎসবে অংশ নিতে শতাধিক মানুষ সড়কে নাচ-গানে মেতে ওঠেন। এ সময় আচমকা বন্দুকধারীরা হামলা চালালে মুহূর্তেই উৎসবস্থল রক্তাক্ত হয়ে পড়ে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার পর আতঙ্কে মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। বুধবার সকালেও ঘটনাস্থলে রক্তের দাগ ও গুলির চিহ্ন দেখা গেছে।

গুয়ানাহুয়াতো রাজ্যের প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোর, আটজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, হামলার পেছনে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানসিক ও সামাজিক সহায়তা দেওয়া হচ্ছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিচারের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, গত মাসেও গুয়ানাহুয়াতোর সান বার্তোলো দে বেরিওস এলাকায় একটি গির্জার অনুষ্ঠানে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করা হয়।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর