বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রেকর্ড গড়ায় আইসিসির সুখবর পেয়েছেন শান্ত

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৮:২০

রেকর্ড গড়ার পুরস্কার পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। গল টেস্টে বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১৬তম অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করায় আজ র‌্যাংকিংয়ে সুখবর পেয়েছেন শান্ত। টেস্ট ব্যাটারদের তালিকায় ২১ ধাপ এগিয়েছেন তিনি।

বর্তমানে শান্তর পজিশন ২৯ নম্বরে।

তার ১৪৮ ও অপরাজিত ১২৫ রানের বিপরীতে সেঞ্চুরি পাওয়া মুশফিকুর রহিমেরও উন্নতি হয়েছে। গলে ১৬৩ ও ৪৯ রানের ইনিংস খেলা উইকেটরক্ষক ব্যাটারের ১১ ধাপ উন্নতি হয়েছে। এতে বাংলাদেশের মধ্যে শীর্ষে থাকা মুশফিক আছেন ২৮ নম্বরে। উন্নতি হয়েছে সাদমান ইসলামেরও।

১৪ ও ৭৬ রানের ইনিংস খেলে ৩ ধাপ এগিয়েছেন সাদমান। বাঁহাতি ওপেনার আছেন ৫৫ নম্বরে। তবে দুই ইনিংসে ৯০ ও ৩ রান করেও ৩ ধাপ অবনতি হয়েছে লিটন দাসের। আছেন ৪০ নম্বরে।

উইকেটরক্ষক ব্যাটারের মতোই অবনতি হয়েছে মমিনুল হকের। দুই ইনিংস মিলে ৪৩ রান করা বাংলাদেশের সাবেক অধিনায়ক আছেন ৫১ নম্বরে।
ঘরের মাঠ গলে ১৮৭ ও ২৪ রানের ইনিংস খেলা পাথুম নিশাঙ্কার উন্নতি হয়েছে ২১ ধাপ। শ্রীলঙ্কার এই ওপেনার আছেন ৩১ নম্বরে। শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন না হলেও পরের দুই পজিশনে পরিবর্তন এসেছে।

লিডসে ৬২ ও ১৪৯ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের জয়ের নায়ক বেন ডাকেটের উন্নতি হয়েছে ৫ ধাপ। বাঁহাতি ওপেনার আছেন ৮ নম্বরে। ইংল্যান্ডের ব্যাটারের ওপরেই আছেন ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে উভয় ইনিংসে সেঞ্চুরি করা ঋষভ পন্ত। এক ধাপ এগানো পন্ত আছেন ৭ নম্বরে। ৮৮৯ রেটিং নিয়ে যথারীতি শীর্ষে আছেন জো রুট।

উন্নতি হয়েছে লিডসে সেঞ্চুরি পাওয়া আরো তিন সেঞ্চুরিয়ান ওলি পোপ, শুবমান গিল ও লোকেশ রাহুলের। ৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে আছেন ইংল্যান্ডের ব্যাটার পোপ। অন্যদিকে ৫ ধাপ এগিয়ে ২০ নম্বরে থাকা ভারতের অধিনায়ক গিলের বিপরীতে ১০ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে আছেন রাহুল।

বোলাদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে প্রথমবারের মতো বিদেশের মাঠে ৫ ‍উইকেটের কীর্তি গড়া নাঈম হাসানের। বাংলাদেশি অফস্পিনার ৬ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে আছেন। উন্নতি হয়েছে ৩ উইকেট নেওয়া বাংলাদেশের পেসার হাসান মাহমুদেরও। ৫ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফের সঙ্গে ৫৪ নম্বরে আছেন তিনি। অন্যদিকে গলে না খেলেও এক ধাপ এগিয়ে ২৩ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। তবে বাংলাদেশের মধ্যে শীর্ষে থাকা তাইজুল ইসলাম ৩ ধাপ পিছিয়ে ১৯ নম্বরে আছেন।

শীর্ষ নয়ে কোনো পরিবর্তন নেই। যথারীতি ৯০৭ রেটিংয়ে চূড়ায় আছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। টেস্ট অলরাউন্ডারের র‌্যাংকিংয়ে শীর্ষ চারে কোনো রদবদল নেই। ৩৭৬ পয়েন্টে এক নম্বরে থাকা রবীন্দ্র জাদেজার পর ক্রমানুযায়ী আছেন মিরাজ, মার্কো ইয়ানসেন ও প্যাট কামিন্স। তবে ৩ ধাপ এগিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর