বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জাপানে মার্কিন মেরিনের ৭ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৮:০৩

যুক্তরাষ্ট্রের এক মেরিন সেনাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন জাপানের একটি আদালত। যৌন হয়রানির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এ সাজা দেওয়া হয়েছে বলে বুধবার দেশটির বিচার বিভাগের একজন মুখপাত্র জানান।

কিয়োডো নিউজ ও অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর অকিনাওয়া শহরে বিশোর্ধ্ব এক নারীকে শ্বাসরোধে ধর্ষণের চেষ্টা করেন জামেল ক্লিটন (২২)। তবে তিনি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

জাপানের নাহা জেলা আদালত মঙ্গলবার এই সাজা দেন। আদালতের একজন মুখপাত্র বলেন, ‘সম্মতি ছাড়া জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করার দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছে।’

জিজি প্রেস জানিয়েছে, ক্লিটনের আচরণকে ওই নারীর জীবনের জন্য বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন প্রধান বিচারক কাজুহিকো ওবাটা প্রসিকিউটররা ক্লিটনের ১০ বছরের সাজার আবেদন করেছিলেন।

ইয়োমিউরি শিমবান ডেইলির তথ্য অনুযায়ী, ক্লিটনের আইনজীবীরা যুক্তি, তিনি ওই নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেননি, শুধু তাকে জড়িয়ে ধরে ছেড়ে দিয়েছিলেন।

ক্লিটনের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন।

অকিনাওয়া অঞ্চলে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। গত বছর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ৮০ জনকে জাপানের ওকিনাওয়া দ্বীপে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করা হয়। ১৯৯৫ সালে তিন মার্কিন সেনা সদস্য মিলে ১২ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জাপানে মার্কিন সেনা মোতায়েনের অনুমতি দেওয়া ১৯৬০ সালের চুক্তি পুনর্বিবেচনার দাবিও ওঠে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর