বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টাঙ্গাইলে তেলভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৭:৫২

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ৫৯ লাখ টাকা মূল্যের পামওয়েল ভর্তি একটি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত তেল, ট্রাক এবং ডাকাতিতে ব্যবহৃত র‍্যাবের পোশাক ও ওয়াকি-টকি সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (২৫ জুন) সকালে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল (৩১) এবং ফেনীর ফুলগাজী উপজেলার মাইনুদ্দিন বাবু (৩৮)।

এর আগে মঙ্গলবার (২৪ জুন) রাতে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত ২১ জুন রাতে নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ অয়েল মিলস থেকে ৭৫ ড্রাম পামওয়েল নিয়ে একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের চরভাবনা এলাকায় পৌঁছালে একদল ডাকাত অস্ত্রের মুখে চালক ও সহকারীকে জিম্মি করে। পরে তারা প্রায় ৫৯ লাখ টাকা মূল্যের তেলসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ট্রাকটির মালিক বাদী হয়ে যমুনা সেতু পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এসও রোড থেকে রুবেলকে এবং ঢাকার ডেমরার সারুলিয়া থেকে বাবুকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরো বলেন, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত হওয়া অর্ধ কোটি টাকার পামওয়েল, ডাকাতি হওয়া ট্রাক, র‍্যাবের পোশাক সদৃশ জ্যাকেট এবং ওয়াকি-টকি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

’বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর