বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সোনার দামে বড় পতন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৭:৩৭

আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার দাম। সেই ধারাবাহিকতায় দেশের বাজারেও স্বর্ণের দাম হ্রাস পেয়েছে। নতুন মূল্যহার অনুযায়ী আজ বুধবার (২৫ জুন) থেকে কার্যকর হয়েছে সোনার সংশোধিত দাম, যা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং মঙ্গলবার (২৪ জুন) এক সভা শেষে দাম হ্রাসের সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন দামে, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.664 গ্রাম) বিক্রি হচ্ছে ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকায়— যা আগের তুলনায় ১ হাজার ৬৬৮ টাকা কম।

বিভিন্ন মানের সোনার নতুন দাম:

২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা (কমেছে ১,৫৯৮ টাকা)
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা (কমেছে ১,৩৭৬ টাকা)

সনাতনী: প্রতি ভরি ১ লাখ ১৭ হাজার ২ টাকা (কমেছে ১,১৬৬ টাকা)

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার মূল্য হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত এক মাসে অন্তত চারবার সোনার দাম বেড়েছে। সর্বশেষ গত ১৪ জুন ২২ ক্যারেটের সোনার ভরিতে ২ হাজার ১৮২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। একইভাবে ২১, ১৮ ও সনাতনী মানের সোনার দামও বৃদ্ধি পেয়েছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর