বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নোবেলের বিয়ে নিয়ে যা বললেন প্রথম স্ত্রী সালসাবিল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৭:০৫

‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে ডেমরা থানার মামলায় আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন। এই মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল। আর জামিনের দিনই জানা গেল নোবেলের নতুন সংসারে আসতে চলেছে মেহমান! মঙ্গলবার (২৪ জুন) আদালতে খোশ মেজাজে কড়া নিরাপত্তায় প্রবেশ করেন নোবেল।

এর কিছুক্ষণ পরই উপস্থিত হন তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া। কাঠগড়ায় নোবেলের কাছে যান তিনি। নিজেদের মধ্যে হাসিখুশিভাবে আলাপ করেন বেশ কিছুক্ষণ। এরপর আদালতের বিচারকাজ শুরু হলে প্রিয়াকে বাদীর কাঠগড়ায় ডাকেন বিচারক।

বিচারক নোবেলের স্ত্রী প্রিয়াকে জিজ্ঞেস করেন, জামিনে আপনার কোনো আপত্তি আছে? তিনি বলেন, না। পরে উভয়পক্ষের আইনজীবীরাও বলেন, ভুল বোঝাবুঝি থেকে মামলা হয়েছিল। এখন বিষয়টা মিমাংসা হয়ে গেছে।

নোবেলের জামিনের পর গণমাধ্যমে তাদের আইনজীবীরা জানান, শিগগিরই তাদের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে। কাজেই সুখী নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান প্রিয়া।

এদিকে, এর আগে নোবেল বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে। সম্প্রতিকে সালসাবিল কালের কণ্ঠকে জানান তিনি দেশের বাইরে রয়েছেন। নোবেলের বিষয়ে জানান তাদের এখনো বিচ্ছেদ হয়নি। নোবেলের বিষয়ে আজ বুধবার তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

ওই পোস্টে লেখা রয়েছে, এক ব্যাক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে । কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাই এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে — খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!

এই পোস্টে শেষ বাক্যটি তিনি স্পষ্টতই নোবেলকে নিয়ে বলেছেন, কেননা নোবেলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এছাড়াও তিনি যখন দেশের বাইরে ছিলেন তখনই নোবেলের বিয়ের বিষয়ে আদালতের নির্দেশনা শোনেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর