বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গোয়ালন্দে যুবককে কুপিয়ে হত্যার পর পালাল দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৮:২৯

রাজবাড়ীর গোয়ালন্দে নজরুল ইসলাম বেপারি (৩০) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) সকালে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিসের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলাম উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঈমান খারপাড়া গ্রামের মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় পান-সিগারেটের দোকান চালিয়ে আসছিলেন।

আজ সকালে যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিসের সামনে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, রবিবার রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। তিনি জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে নজরুলের মাথা, ঘাড়, পিঠ, হাত ও পায়ে আঘাত করেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান তিনি।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর