বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শ্রেণিকক্ষকে শয়নকক্ষ বানিয়ে এসি-টিভি-ফ্রিজ নিয়ে উপাধ্যক্ষের বসবাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৮:২২

বিদ্যালয়ের শ্রেণিকক্ষকে নিজের শয়নকক্ষ বানানোর অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ আতাউল হক খান চৌধুরীর বিরুদ্ধ। ওই শ্রেণিকক্ষের আসবাবপত্র সরিয়ে সেটিকে নিজের শয়নকক্ষ দু’বছর ধরে বসবাস করছেন বলে জানা গেছে।

বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, কুড়িগ্রাম সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শ্রেণিকক্ষে বসবাসের জন্য রাখা হয়েছে বিছানা, এসি, ফ্রিজ, টিভি, আলনা, চেয়ার-টেবিল। ৩১০১ নম্বর ওই কক্ষে আরো রাখা হয়েছে কম্পিউটার ও জুতা রাখার তাক।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের এক শিক্ষক বলেন, ‘উপাধ্যক্ষ আতাউল হক খান চৌধুরী দুর্নীতিতে লিপ্ত। তিনি কলেজের বিভিন্ন খাতের টাকা এদিক-সেদিক করেন। এর আগে যে কলেজে ছিলেন, সেখানেও দুদকের মামলা আছে।’

কলেজের কর্মচারী বলেন, ‘স্যার এখানে ২ বছরের বেশি সময় ধরে থাকেন।

বাড়ি ভাড়া পেলেও এখানেই থাকেন তিনি। গত কয়েকদিন ধরে ছুটিতে বাড়িতে আছেন।’
জানা যায়, উপাধ্যক্ষ আতাউল হক কুষ্টিয়ার মিরপুর উপজেলার চৌধুরী বাড়ি মহল্লার বাসিন্দা। তিনি আগে ফরিদপুরের রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ থাকাবস্থায় তার বিরুদ্ধে সেখানে ২৯ লাখেরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়।

 শ্রেণিকক্ষে থাকার বিষয়ে জানতে চাইলে আতাউল হক বলেন, ‘এটা আমি ঠিক করি নাই। আমি আর সেখানে থাকব না। আমাকে অধ্যক্ষ স্যার থাকতে বলছেন। তিনি (অধ্যক্ষ) বলেছিলেন- একা মানুষ দূরে কোথাও না থেকে কলেজে থাকেন। এর আগেও ইংরেজি বিভাগের শিক্ষকসহ অনেক শিক্ষক ছিলেন এখানে।

’কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, ‘আমি কোনো অনুমতি দেয়নি। আমি বিষয়টা আপনার কাছ থেকে অবগত হলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর