শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৭:৪৯

ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার বাবুল মিয়া (৫২) ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। সোমবার (২৩ জুন) দুপুরে অভিযুক্তকে শেরপুরে আদালতে পাঠানো হয়।

এর আগে রবিবার রাত ৯টার দিকে ডেফলাই এলাকা থেকে স্থানীয় লোকজন অভিযুক্ত বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ধর্ষণের শিকার ওই ছাত্রী স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও অভিযুক্ত বাবুলের দূর-সম্পর্কের ভাতিজি হয়। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আর-আমীন বলেন, এ ঘটনায় থানায় ভিকিটেম মা বাদী হয়ে বাবুল মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। পরে বাবুলকে গ্রেপ্তার দেখিয়ে শেরপুরে আদালতে পাঠানো হয়েছে।

ভিকটিমের মা অভিযোগ করেন, গত ১৭ জুলাই মঙ্গলবার দুপুর ১২টার দিকে অভিযুক্ত বাবুল তার গোয়ালঘরে ডেকে নিয়ে মেয়েকে ধর্ষণ করেন। বিষয়টি জানার পর মানসম্মানের ভয়ে চুপ ছিলাম। কিন্তু ২২ জুলাই রবিবার দিবাগত রাত ৯টার দিকে মেয়ে ঘরের বাইরে বের হলে পুনরায় বাবুল বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন।

এ সময় মেয়ের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে বাবুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

তিনি জানান, বাবুল মিয়া নিকট প্রতিবেশী এবং দূরসম্পর্কের দেবর। তার চারিত্রিক সমস্যা রয়েছে। ইতোপূর্বে তিনি এমন ঘটনা আরো ঘটিয়েছেন।

তবে অভিযুক্ত মো. বাবুল মিয়া আদালত চত্বরে সাংবাদিকদের জানান, এ ঘটনার কিছুই তিনি জানেন না, তিনি ষড়যন্ত্রের শিকার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর