বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিয়ে করেছেন, কিন্তু নিজেই জানেন না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৬:৫৪

বিয়ে করেছেন, কিন্তু তা নিজেই জানেন না!—বিষয়টি জানতে পেরে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক ব্যক্তি চমকে ওঠেন। এই অদ্ভুত ঘটনার পেছনে রয়েছেন তার সাবেক প্রেমিকা, যিনি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজে থেকেই বিয়ের সনদ দাখিল করেন।

বেভারলি হিলস পুলিশ বিভাগের প্রধান কোরি মার্টিন জানান, ৪২ বছর বয়সী ওই ব্যক্তি অভিযোগ করেছেন, তিনি তার বাড়িতে সাবেক প্রেমিকা ক্রিস্টিন মেরি স্পিয়ারম্যানের (৩৬) পাঠানো একটি পার্সেল পান। পার্সেলের ভেতরে ছিল একটি বিয়ের সনদ, যেখানে তাদের বিবাহিত দেখানো হয়েছে।

সঙ্গে একটি নোটও ছিল, যাতে লেখা ছিল, ‘অভিনন্দন, হয়তো তোমার স্ত্রীকে একবার ফোন করবে!’
ইউএসএ টুডে অনুসারে, ভুক্তভোগী জানিয়েছেন, তিনি একসময় স্পিয়ারম্যানের সঙ্গে সম্পর্কে ছিলেন, কিন্তু বিয়ের আগেই সম্পর্ক ভেঙে ফেলেন। তদন্তে উঠে আসে, স্পিয়ারম্যান এক পাদ্রীকে ওই বিয়ের সনদে স্বাক্ষর করাতে রাজি করান, যদিও বর (ভুক্তভোগী) সেখানে উপস্থিত ছিলেন না বা তার অনুমতি ছিল না। এরপর তিনি এটি কাউন্টি ক্লার্ক অফিসে দাখিল করেন।

ঘটনার জট খুলতেই পুলিশ স্পিয়ারম্যানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পিছনে লেগে থাকা বা হয়রানির ফৌজদারি অভিযোগে ম্যাকলেনান কাউন্টি জেলে পাঠায়।

পরে তিনি জামিনে ছাড়া পান এবং তার বিরুদ্ধে একটি জরুরি সুরক্ষা আদেশও জারি করা হয়।
তদন্ত চলছে পলিশপ্রধান মার্টিন বলেন, ‘এই ঘটনাটি যেন আরো খারাপ না হয়, সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’

তিনি আরো জানান, বিষয়টিতে সংশ্লিষ্ট ধর্মযাজক কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন এবং ‘এই ঘটনার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছেন’।

বেভারলি হিলস পুলিশ বিভাগ জানিয়েছে, ম্যাকলেনান কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসের সঙ্গে মিলে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আর কোনো আইন ভাঙা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর