বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চট্টগ্রামে করোনায় আরো দুজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৬:৩৭

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা হলেন কাজী আব্দুল আউয়াল (৮০) ও রাবেয়া খাতুন (৯৫)। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

এর আগে করোনা আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে গত ৬ দিনে মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন বলেন, সবশেষ মারা যাওয়া ওই দুই রোগী চট্টগ্রাম নগরের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রবিবার বিকেলে তাদের মৃত্যু হয়।

এরমধ্যে কাজী আবদুল আউয়ালের বাড়ি নোয়াখালী জেলায় এবং রাবেয়া খাতুন থাকতেন চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকায়। দুজনই নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তাদের বেডশোর হয়ে গিয়েছিল।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের করোনার দৈনিক প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে আরও ৪ জন।

এরমধ্যে নগরে ৩ জন ও জেলায় ১ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮ জন। এর মধ্যে নগরে ৬৯ জন ও জেলায় ৯ জন। এ পর্যন্ত করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে নগরে তিনজন ও জেলার বাসিন্দা ৩ জন।

প্রসঙ্গত, চট্টগ্রামে গত ৪ জুন প্রথম করোনা শনাক্ত হয়েছিল। আর প্রথম মৃত্যু হয় গত ১৬ জুন। ১৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত ৬ দিনে ৬ জনের মৃত্যু হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর