বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হঠাৎ কেন কমছে রাশমিকার পারিশ্রমিক

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১৮:২১

‘পুষ্পা’ সিনেমাতে অভিনয় করে রীতিমতো ভারতের জাতীয় ক্রাশ বনে যান রাশমিকা মান্দানা। এর পর থেকে তাকে নিয়ে যেন চর্চার অন্ত নেই। এরপর ‘অ্যানিমাল’ ও ‘পুষ্পা ২’ সিনেমাতে অভিনয়ের পর তার জনপ্রিয়তা বেড়ে যায় অনেক গুণ।

সর্বাধিক আলোচিত ‘পুষ্পা ২’ সিনেমাটিতে বেশ বড় অংকের পারিশ্রমিক নিয়েছিলেন রাশমিকা।

ছবিটির জন্য তিনি নিয়েছিলেন ১০ কোটি রুপি, যা অন্যান্য নায়িকাদের তুলনায় সর্বোচ্চ! এটি নিয়েও চর্চা কম হয়নি।

তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই তার পারিশ্রমিক কমতে শুরু করে। যা নিয়ে এবার সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনেও অভিনেত্রীর কম পারিশ্রমিক নেওয়ার খবর উঠে এসেছে।

পিঙ্কভিলা বলছে, ‘পুষ্পা ২’ সিনেমাতে রাশমিকা মান্দানা পেয়েছিলেন ১০ কোটি রুপির বিশাল পারিশ্রমিক। এর মাধ্যমে তিনি দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হয়ে ওঠেন। সিনেমাটি বক্স-অফিসে দুর্দান্ত সাফল্য পায় এবং রাশমিকার ক্যারিয়ারেও বড় মাইলফলক হয়ে ওঠে।

তবে এরপর তার পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সিয়াসাতের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিকি কৌশলের বিপরীতে ‘ছাভা’ সিনেমার জন্য রাশমিকা নিয়েছেন ৪ কোটি রুপি। এরপর সালমান খানের সঙ্গে ‘সিকান্দর’ সিনেমাতে তার পারিশ্রমিক ছিল ৫ কোটি রুপি।

এদিকে ফিল্মবিট বলছে, সর্বশেষ ২০ জুন মুক্তি পাওয়া ‘কুবেরা’ সিনেমার জন্য রাশমিকা নিয়েছেন ৪ কোটি রুপি।

ফলে এটি অনলাইন দুনিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এমন হলো? কী কারণে তার পারিশ্রমিক কমল?

উল্লেখ্য, শেখর কাম্মুলা পরিচালিত ‘কুবেরা’ সিনেমাতে রাশমিকাকে দেখা গেছে ‘সমীরা’ চরিত্রে।

এতে রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের দুই বড় তারকা- ধানুশ ও নাগার্জুনা।
রাশমিকাকে আগামীতে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘থামা’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া তিনি ‘দ্য গার্লফ্রেন্ড’ ও ‘ককটেল ২’ সিনেমাতে কাজ করবেন বলে শোনা গেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর