বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আগামী নির্বাচনে ৩০০ আসন নিয়ে এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১৮:০৪

নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে এ আবেদনপত্র জমা দেন দলটির নেতারা।

আবেদন জমাদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী জানান, তারা দলীয় প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চেয়ে আবেদন করেছেন।

তিনি বলেন, “আমাদের আবেদন থাকবে—নির্বাচন কমিশন যেন আমাদের শাপলা প্রতীক বরাদ্দ দেয়। অল্প সময়ের মধ্যে আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি, দেশের বিভিন্ন এলাকায় আমরা মানুষের সঙ্গে কথা বলেছি। তবে অনেক স্থানে বাধার মুখে পড়েছি। কোথাও অফিস নিতে গেলে বাধা দেওয়া হয়েছে, আবার কোথাও কমিটি গঠন করতে গিয়ে আমাদের লোকজনকে বিভ্রান্ত করা হয়েছে, পদত্যাগ করানো হয়েছে। এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতির বাস্তব চিত্র।”

তিনি আরও দাবি করেন, আগামী সংসদে ৪০০ আসন করার সুপারিশ বাস্তবায়িত হলে, তার মধ্যে ৩০০টি আসনে এনসিপি জয়ী হবে। তার ভাষায়, “বর্তমান সংসদ ফাঁকা। আমরা বিশ্বাস করি, জনগণের ম্যান্ডেট নিয়ে এনসিপি জাতীয় সরকার গঠন করবে। গণঅভ্যুত্থানের সংস্কার ও গণপরিষদের কার্যাবলি আমরা ব্যালট বিপ্লবের মাধ্যমে সম্পন্ন করব।”

নাসির উদ্দীন পাটোয়ারী আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীকের জয়জয়কার হবে। তিনি বলেন, “যেভাবে একসময় গণঅভ্যুত্থানে দেশের মানুষ জয়ী হয়েছিল, তেমনি এবার শাপলা প্রতীকে ভোট দিয়ে এনসিপিকে সরকার গঠনের সুযোগ দেবে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর