বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অন্তঃসত্ত্বা নন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১৭:৫৬

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ফের মা হতে চলেছেন, এমন গুঞ্জনে সয়লাব হয়েছিল মিডিয়া। বলিউডের অন্দরমহলেও ছড়িয়ে পড়েছিল এই গুঞ্জন সম্প্রতি আলিয়াকে দেখা গেছে ডাক্তারের ক্লিনিকের বাইরে। আর তারপরই চর্চায় আসে আলিয়ার ফের মা হওয়ার সম্ভাবনার খবর। তবে সেই গুঞ্জনে এবার জল ঢাললেন অভিনেত্রী নিজেই।

প্রমাণ করে দিলেন, তিনি অন্তঃস্বত্তা নন।

সম্প্রতি হঠাৎ করেই গুজব ছড়ায়—আলিয়া কি আবার অন্তঃসত্ত্বা? আলিয়া ও রণবীর এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে আলিয়ার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতিতে তৈরি হয় জল্পনা। কান চলচ্চিত্র উৎসব ২০২৫-এ আরমানি প্রিভের গাউন পরিহিত আলিয়াকে দেখে অনেকেই মনে করেন, তিনি হয়তো গর্ভবতী।

পরে এক বন্ধুর বিয়েতে স্পেনে যাওয়ার সময় গুজব কিছুটা কমে। এই সপ্তাহেই আলিয়াকে মুম্বাইয়ের এক জিমের বাইরে একাধিকবার দেখা গিয়েছিল। প্রতিবারই তাকে ক্যামেরার সামনে পড়ার আগে গাড়ির দরজার আড়াল নিতে দেখা যায়। অনেকে মনে করতে শুরু করেন, আলিয়া হয়তো বেবি বাম্প লুকোনোর চেষ্টা করছেন।

তবে সব জল্পনার ইতি টানল আলিয়ার সাম্প্রতিক এক ভাইরাল ভিডিও। বৃহস্পতিবার রাতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায়, আলিয়া একটি নাচের রিহার্সাল শেষে হাসিমুখে বেরিয়ে আসছেন। তাঁর পরনে ছিল একটি কালো স্লিভলেস ক্রপ টপ ও হাই ওয়েস্ট ট্রাউজার। স্পষ্ট দেখা যাচ্ছিল তাঁর টোনড কোমর ও ফিটনেস—যা দেখে নেটিজেনদের একাংশ বলছেন, “যাঁরা বেবি বাম্প খুঁজছিলেন, তাদের এবার থামা উচিত!” বোঝাই যাচ্ছে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি শুধুই গুঞ্জন।

আলিয়া ভাট এখন ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘আলফা’-র শ্যুটিং নিয়ে।

এতে তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী শার্বরী। বড়দিনে মুক্তি পেতে চলেছে এই অ্যাকশন থ্রিলারটি। এছাড়াও সঞ্জয় লীলা বানসালির আগামী প্রজেক্টে দেখা মিলবে অভিনেত্রীর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর