বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রুমিন ফারহানা

ট্যাগিংয়ের রাজনীতি আরো বেশি তীব্র হয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১৭:৪৯

ট্যাগিংয়ের রাজনীতি আরো বেশি তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশন টকশোতে তিনি এই মন্তব্য করেন।

রুমি ফারহানা বলেন, ‘আমরা যখন শেখ হাসিনার আমলে খুব তীব্রভাবে শেখ হাসিনার এবং তার দলের সমালোচনা করেছি, আওয়ামী লীগ দল হিসেবে যে অপকর্মগুলো করেছে গত ১৫ বছর সেগুলোর ব্যাপারে সোচ্চার থেকেছি। আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার ব্যাপারে খুবই সোচ্চার থেকেছি।

’তখন শুনতে পেয়েছি, আমি পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ট, আইএসআইয়ের চর। এখন অবাক হয়ে দেখছি আইএসআইয়ের এজেন্ট থেকে হঠাৎ করে আমাকে ‘র’-এর এজেন্ট বলা হচ্ছে। তার মানে এই যে খুব দ্রুত আইএসআই থেকে আমি ‘র’-এর এজেন্ট হয়ে গেলাম।’

তিনি বলেন, ‘আগে আওয়ামী লীগ তার দেউলিয়াত্বকে ঢাকার জন্য যেভাবে ব্যক্তিগত আক্রমণের একটা রাস্তা তারা খুঁজে নিয়েছিল; এখনো সেরকম হচ্ছে।

এখন খুব অবাক হয়ে দেখছি, যদি আপনি নির্বাচন চান, যদি আপনি সে নির্বাচনের পক্ষে আপনার শক্ত যুক্তি তুলে ধরে বলেন যে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আইনশৃঙ্খলা এই চারটি সেকশনের স্থিতিশীলতা আনার জন্য একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প হতে পারে না। সঙ্গে সঙ্গে আপনাকে ফ্যাসিবাদের দোসর বলা হবে।’

‘বলা হবে আপনি নির্বাচন চাইছেন, ভারতও নির্বাচন চাইছে। তার মানে আপনি আর ভারত একই কথা বলছেন।

সাদাকে সাদা তো সবাই বলবে। কোনো একটি বিশেষ দেশ বা কোনো একটি বিশেষ গোষ্ঠী সাদাকে সাদা বলা মানে এই নয় যে আপনি সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত বা আপনি সেই দেশের একজন।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর