বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘এই ম্যাচ জিততেই হবে, এমন সুযোগ আবার না-ও আসতে পারে’

খেলা ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১৭:৪৩

হেডিংলি টেস্টে দুর্দান্ত শুরুর পর ভারতকে জয়ের সুযোগ লুফে নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্টে ভারত প্রথম ইনিংসে করে ৪৭১ রান, যেখানে সেঞ্চুরি হাঁকান তিন ব্যাটার—যশস্বী জয়সওয়াল (১০১), অধিনায়ক শুবমান গিল (১৪৭) ও ঋষভ পন্ত (১৩৪)।

সৌরভ বলেন, ‘কেউ ভাবেনি হেডিংলির উইকেট এতটা শুষ্ক হবে। এমন কন্ডিশনে প্রথমে ব্যাট করে ৬০০-এর কাছাকাছি গেলে পিচ আচরণ বদলাতে শুরু করে। ভারতকে এই ম্যাচ জিততেই হবে, এমন সুযোগ আবার না-ও আসতে পারে।’

ভারতের দলে ছিলেন না দুই গুরুত্বপূর্ণ বোলার—লেগস্পিনার কুলদীপ যাদব এবং বাঁহাতি পেসার আর্শদীপ সিং। এ বিষয়ে গাঙ্গুলীর মত, ‘কুলদীপ পরে খেলবে, লম্বা সিরিজ তো। আমি হলে আর্শদীপকে খেলাতাম, ওর বাঁহাতি অ্যাঙ্গেলটা কাজে দিত। তবে ঠিক আছে, দলে ভালো খেলোয়াড় আছে।’

ইংল্যান্ড তাদের অভিজ্ঞ পেস জুটি অ্যান্ডারসন ও ব্রড ছাড়াই খেলছে। তাদের বোলিং আক্রমণে আছেন ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাং এবং অধিনায়ক বেন স্টোকস। গাঙ্গুলীর ভাষ্যে, ‘ওরা গিলের বিরুদ্ধে অনেক বেশি শর্ট বল করেছে। তবে তারা শিখে নেবে, এটা তো সিরিজের প্রথম টেস্ট মাত্র।’

ভারতের ইনিংস শেষ হয় দ্বিতীয় দিনে। শেষ সাত উইকেট পড়ে মাত্র ৪১ রানে। তবে ততক্ষণে তারা বড় লিড নিয়েই এগিয়ে গেছে। ইংল্যান্ড ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে তুলেছে ৩ উইকেটে ২০৯ রান।

দিনের শেষ দিকে বুমরাহ ফিরিয়ে দেন জো রুটকে, যা ভারতের জন্য ছিল বড় সাফল্য। ওলি পোপ ১৩১ বলে ১০০ রান করে অপরাজিত রয়েছেন, সঙ্গে আছেন হ্যারি ব্রুক (০)।

সিরিজের ভবিষ্যৎ নিয়ে গাঙ্গুলীর মন্তব্য, ‘৩-১ ব্যবধানে সিরিজ জেতা সম্ভব কি না, সেটা এখনই বলা ঠিক না। এখনও অনেক খেলা বাকি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর