বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

তীব্র গরমে চট্টগ্রাম চিড়িয়াখানায় পানি সংকট

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৩, ১৫:৫৭

তীব্র গরমে পানির লেয়ার নেমে যাওয়ায় চট্টগ্রাম চিড়িয়াখানায় দেখা দিয়েছে পানির সংকট। এতে গত দুইদিন ধরে প্রায় পানিশূন্য প্রাণীদের প্রত্যেকটি খাঁচা।

সংকট সমাধানে কাজ শুরু করলেও পরিস্থিতি স্বাভাবিক হতে আরও একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সোমবার (২৪ জুলাই) সরেজমিন ঘুরে দেখা যায়, পানি জন্য হাঁসফাঁস অবস্থা প্রাণীকূলের।

বাঘের খাঁচায় চারটি চৌবাচ্চা থাকলেও মাত্র একটিতে দেওয়া হয়েছে পানি। ফলে তিনটি বাঘ গাদাগাদি করে ওই চৌবাচ্চায় নেমে শরীর ভিজিয়ে নিচ্ছে। সিংহের খাঁচাও প্রায় পানিশূন্য। কুমিরের খাঁচায় গিয়ে দেখা যায় একই দৃশ্য। 

চিড়িয়াখানার কর্মচারীরা জানান, পানির লেয়ার কমে যাওয়ায় পর থেকে ১০ হাজার লিটার ধারণক্ষমতার একটি রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি ব্যবহার করা হচ্ছে। তা খুবই সামান্য। পানির রিজার্ভ ফুরিয়ে এলে কি হবে তা নিয়ে শঙ্কায় তারা।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, পানির লেয়ার পড়ে যাওয়ায় পাম্পে পানি উঠছে না। সংকট সমাধানে কাজ চলছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর