বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মির্জা ফখরুল

ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৮:২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ দেশের টাকা লুট করে পাচার করেছে।

আজ শনিবার ২১ জুন বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে, যা দেখে মন খারাপ হয়েছে। ফ্যাসিস্ট আমলে টাকা পাচার হয়েছে। কী পরিমাণ টাকা তারা লুট করেছে তা প্রমাণ হয়ে গেছে। ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচনব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, আমলাতন্ত্র-- সব ধ্বংস করে দিয়েছে। সেগুলোকে ঠিক যায়গায় নিয়ে যেতে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আশা জাগিয়েছেন তারা।

লন্ডন বৈঠকে নতুন বাংলাদেশ গঠনে আশা দেখছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, গত ১০ মাসে যেসব ঘটনা ঘটেছে, তাতে সন্দিহান হয়ে পড়েছিলাম। কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছি, যখন ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে কতগুলো বিষয়ে একমত হয়েছে দুপক্ষই। এতে আশার আলো দেখা দিয়েছে। নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আশা প্রকাশ করছি।

ছাত্র-জনতার রক্তের বিনিময় দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রথমিকভাবে সফল হয়েছি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায়। এখন সবাই মিলে দেশ গঠনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে ৩১ দফা দিয়েছে বিএনপি।

সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করেছে যুগপৎ শরিকরা, তা নিয়ে কাজ করলে জনগণের আশা পূরণ করবে। বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হলেও যেসব বাকি থাকবে তা পরবর্তী সংসদ বাস্তবায়নে উদ্যোগী হবে।

‘ঐকমত্য কমিশন গঠন হয়েছে। সেখানে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। অনেক বিষয়ে একমত হচ্ছি, কিছু বিষয়ে একমত হচ্ছি না। যেসব বিষয় একমত হচ্ছে না, তা নির্বাচনের পর সংসদ আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে’,- যোগ করেন তিনি।

এনসিপির নিবন্ধনের আবেদনে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন দল এনসিপি কাল নিবন্ধনের জন্য আবেদন করবে। তাদেরকে স্বাগত জানিয়েছি আগে, আবারও জানাবো। তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। তাদের তারুণ্য নিঃসন্দেহে লক্ষ্য অর্জনে সবাইকে সাহায্য করবে।

দেশকে নুতন করে তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে বলে প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর