বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বৈধতার আড়ালে অবৈধ মাদক ব্যবসা, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৮:১২

জয়পুরহাটের আক্কেলপুরে অনুমোদিত দেশীয় মদের কারখানার আড়ালে অবৈধভাবে লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্কদের কাছে মদ বিক্রির অভিযোগে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়ছে। শুক্রবার (২০ জুন) রাতে পৌর শহরের স্টেশন রোড এলাকার একটি মদের কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কারখানার মালিক রাজু মন্ডল (৫০), কর্মচারী মফিজুল ইসলাম (৪০) এবং সুজন কুমার (৩৫)। অভিযানের সময় কারখানা থেকে ২৪৯ লিটার দেশীয় চোলাই মদ, নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

জানা যায়, আক্কেলপুর পৌর এলাকার আলেকের মোড় দেবপাড়া মহল্লার বাসিন্দা রাজু মন্ডল সরকারিভাবে লাইসেন্স নিয়ে মদের কারখানা পরিচালনা করছিলেন।

তবে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে, সেখানে নিয়মিতভাবে লাইসেন্সবিহীন এবং অপ্রাপ্তবয়স্ক ক্রেতাদের কাছে মদ বিক্রি করা হচ্ছে। এ অভিযোগের সত্যতা যাচাই ও আইন প্রয়োগে জয়পুরহাট যুব উন্নয়ন আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক এলাহীর নেতৃত্বে অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর জয়পুরহাট ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তৌফিক এলাহী বলেন, অনুমোদিত মদের কারখানায় ক্রেতা-বিক্রেতা উভয়েরই লাইসেন্স থাকতে হবে।

কিন্তু এই কারখানায় দীর্ঘ দিন থেকে নিয়ম ভঙ্গ করে মদ বিক্রি চলছিল। আমরা অভিযান পরিচালনা করে মালিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছি।

অভিযানে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ও পুলিশের একটি দল অংশ নেয়। ওসি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর