বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বোকাকে হারিয়ে শেষ ষোলোতে বায়ার্ন

খেলা ডেস্ক

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৮:০৬

দক্ষিণ আমেরিকান ক্লাবগুলোর বিপক্ষে ইউরোপিয়ান ক্লাবগুলোর টানা হারের মাঝে স্বস্তির জয় তুলে নিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইন ও মাইকেল ওলিসের গোলে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। এর মাধ্যমে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটও পেয়ে গেছে বায়ার্ন।

এর আগে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) হেরেছিল বোটাফোগোর কাছে, আর চেলসি হেরেছিল ফ্ল্যামেঙ্গোর কাছে।

তবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বায়ার্ন দেখাল আলাদা চিত্র—দক্ষতা, বলের উপর নিয়ন্ত্রণ নিয়ে ইউরোপের সম্মান কিছুটা হলেও রক্ষা করল তারা।

ম্যাচ দেখতে উপস্থিত ৬৩,৫৮৭ দর্শকের সামনে শুরু থেকেই মাঝমাঠে আধিপত্য দেখাতে শুরু করে বায়ার্ন। জোশুয়া কিমিচ ও লিওন গোরেৎসকা খেলেন নিয়ন্ত্রিত ফুটবল, আর ফরোয়ার্ডরা আতঙ্ক ছড়ায় বোকার রক্ষণভাগে।

৮ মিনিটে কর্নার থেকে ওলিস গোল করলে ফাউলের আবেদন করে বোকা। সঙ্গে সঙ্গে ভিএআর দেখে গোল বাতিল করেন রেফারি। এতে আপাতত রক্ষা পায় আর্জেন্টাইন ক্লাবটি।
তবে এর ১০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেইন। বোকা বক্স থেকে বল ক্লিয়ার করতে না পারায় বল পেয়ে যান এই ইংলিশ ফরোয়ার্ড।

এরপরই ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। বোকাও অবশ্য হার মানেনি। ৩২ মিনিটে কেভিন সেননের নেওয়া এক দুর্দান্ত ফ্রি-কিক ফিরিয়ে দেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। পরক্ষণেই বোকার আরও এক শট ফেরান জার্মান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে বায়ার্ন।

তবে গোল পাচ্ছিল না। ওলিস একবার গোলমুখে সুযোগ পেয়েও ঠিকঠাক শট নিতে পারেননি।
অবশেষে ৬৬ মিনিটে সমতায় ফেরে বোকা জুনিয়র্স। মাঝমাঠে বল কেড়ে নিয়ে অ্যালান ভেলাসকো পাস দেন মিগুয়েল মেরেন্তিয়েলকে। মেরেন্তিয়েল দুর্দান্তভাবে স্টানিসিচকে কাটিয়ে বল জড়ান বায়ার্নের জালে।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে নাটকীয় মোড়। বক্সের ঠিক বাইরে থেকে হ্যারি কেনের পাস পেয়ে যান ফরাসি তরুণ মাইকেল ওলিস। পরিপূর্ণ নিয়ন্ত্রণে বাম পায়ের সাইড-ফুট শটে জালে বল পাঠিয়ে নিশ্চিত করেন বায়ার্নের জয়।

এই জয়ে গ্রুপ ‘সি’ থেকে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। আগের ম্যাচে তারা অকল্যান্ড সিটিকে উড়িয়ে দিয়েছিল ১০-০ গোলে। দ্বিতীয় স্থানে আছে বেনফিকা, তাদের পয়েন্ট ৪। আর এক পয়েন্ট পাওয়া বোকা জুনিয়র্সকে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে।

এই ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান ক্লাবদের টানা নয় ম্যাচের অপরাজিত যাত্রার ইতি ঘটল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর