বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৭:৫১

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা মিলন আলী লিমনকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার (২১ জুন) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মিলন আলী লিমন চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার এতিমখানা রোডের আবুল হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার ভোর ৫টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডি)-এর নেতৃত্বে লিমন আলীর বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি অ্যামুনিশন, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি, একটি রামদা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মামলা দিয়ে ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, লিমনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর