বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কুমিল্লা সীমান্তে চা আড্ডায় মিলছে মাদক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৭:২৮

কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া সীমান্তে সড়কের পাশে গড়ে উঠেছে অসংখ্য চা এর দোকান। এসব দোকান শুরুতে সাধারণ চা বিক্রির জন্য স্থাপন হলেও সময়ের সঙ্গে বদলেছে তার চিত্র। দিন দিন পরিণত হয়েছে তরুণদের আড্ডাখানায়। শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই শত শত মোটরসাইকেল আরোহী এসে ভিড় করছেন এসব দোকানে।

সন্ধ্যা নামতেই জমে ওঠে আড্ডা, আর সেই চা আড্ডার আড়ালে মিলছে মাদক।
শুক্রবার (২০ জুন) ওই এলাকার বিভিন্ন সড়কে ঘুরে এসব অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে কুমিল্লা-বাগড়া সড়কের পাশে ফকিরবাজার, দক্ষিণগ্রাম, শংকুচাইল, শশীদল রেলস্টেশনের পাশের চা-দোকানগুলোতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই শত শত মোটরসাইকেল আরোহী তরুণরা এসে ভিড় করছে। চায়ের স্বাদ নিতে এসে জমে উঠে আড্ডা।

সব আড্ডা চলে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত।

নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক লোকজন কালের কণ্ঠকে জানায়,এসব চা-দোকানে আসা মোটরসাইকেল আরোহীদের নেই লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র। চা আড্ডার আড়ালে তরুণদের হাতের নাগালে মিলছে মাদক। এসব চা দোকানের আড়ালে মাদক সেবন ও কেনাবেচা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।

বিশেষ করে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সহজেই মিলছে এসব আড্ডায়। এর ফলে যুবসমাজ দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম জানায়, বুড়িচং-ব্রাহ্মণপাড়া সীমান্তে গড়ে ওঠা এসব চা দোকান যেন যুবসমাজ ধ্বংসের ফাঁদে পরিণত না হয়, সে জন্য এখনই কার্যকর পদক্ষেপ জরুরি। স্থানীয় সচেতন মহল মনে করেন, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত টহল ও অভিযান প্রয়োজন।

বুড়িচং থানার ওসি আজিজুল হক কালের কণ্ঠকে জানায়, আমি নিজেও দেখেছি এসব চা-দোকান ঘিরে মোটরসাইকেল আরোহীদের ভিড়।

অভিযানের বিষয়ে ইউএনও স্যার ও সেনাবাহিনীর সাথে আলোচনা চলছে। শিঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ তানভীর হোসেন কালের কণ্ঠকে জানায়, সীমান্তবর্তী এলাকার দোকান ও আড্ডাখানাগুলো নিয়মিত নজরদারিতে রাখা হচ্ছে। সন্দেহজনক দোকানগুলোর সম্পর্কে তথ্য সংগ্রহ চলছে। অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর