বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইউরিক এসিড বাড়লে শরীরে যেসব রোগের ঝুঁকি থাকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৭:২০

বর্তমান সময়ে ইউরিক এসিড বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন বিশ্বজুড়ে প্রায় সাড়ে চার কোটিরও বেশি মানুষ। এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে শুধু গাঁটের ব্যথাই নয়, শরীরে বাসা বাঁধতে পারে আরও একাধিক জটিল রোগ। কেবল ওষুধ খেলেই হবে না, প্রতিদিনের খাদ্যাভ্যাসেও আনতে হবে বদল। চলুন, দেখে নিই কী কী সমস্যা দেখা দিতে পারে ইউরিক এসিড বেড়ে গেলে।

গেঁটে বাত বা আর্থ্রাইটিস

আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ আর্থ্রারাইটিস অ্যান্ড মাস্কিউলোস্কেলিটাল ডিজিজের তথ্য অনুযায়ী, শরীরে ইউরিক এসিড জমতে থাকলে শুরু হয় গাঁটের ব্যথা ও অস্থিসন্ধিতে প্রদাহ। ফুলে ওঠে গাঁট, দেখা দেয় তীব্র যন্ত্রণা।

কিডনিতে পাথর

ইউরিক এসিডের মাত্রা অতিরিক্ত হলে তা থেকে কিডনিতে পাথর তৈরি হতে পারে। প্রস্রাবে জ্বালা, রক্ত আসা, তলপেটে ব্যথা হতে পারে। এমনকি কিডনির কার্যকারিতাও হ্রাস পেতে পারে।

উচ্চ রক্তচাপ

ইউরিক এসিড বেড়ে গেলে রক্তনালির ক্ষতি হতে পারে, যার ফলে দেখা দেয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। এটি সময়মতো নিয়ন্ত্রণে না আনলে কিডনি অকেজো হয়ে যেতে পারে।

টাইপ ২ ডায়াবেটিস

শরীরে ইউরিক এসিডের মাত্রা বাড়লে ইনসুলিন হরমোনের ক্ষরণে সমস্যা দেখা দেয়। এর ফলে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটা বেড়ে যায়।
ইউরিক এসিড নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

১। প্রচুর পানি খান
২। শরীর আর্দ্র রাখা জরুরি। দিনে অন্তত ২.৫ থেকে ৩ লিটার পানি পান করুন।

ভিটামিন সি ও বেরিজাতীয় ফল

লেবু, আমলকি, ব্লুবেরি, স্ট্রবেরি ইত্যাদি ফল খেতে হবে নিয়মিত। এগুলোর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ইউরিক এসিড কমাতে সাহায্য করে।

৩। কফি ও অ্যালকোহল এড়িয়ে চলুন

ক্লান্তি কাটাতে অনেকেই বারবার কফির দিকে হাত বাড়ান, কিন্তু ইউরিক এসিড বেড়ে গেলে তা খাওয়ার অভ্যাস কমাতে হবে। একইসঙ্গে মদ্যপান পুরোপুরি বাদ দিতে হবে।

৪। ওজন নিয়ন্ত্রণে রাখুন:

বাড়তি ওজন ইউরিক এসিডকে আরো বাড়িয়ে তোলে। তাই নিয়মিত ব্যায়াম ও হালকা, সুষম খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরিক এসিড একবার বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে আনাই একমাত্র উপায়। নিয়ম মেনে জীবনযাপন, ওষুধ ও খাদ্যাভ্যাসের মাধ্যমে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ছোট ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে, তাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর