বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

স্ত্রী থাকা অবস্থায় গায়ক নোবেল ফের বিয়ে করবেন?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৫, ১৬:১৯

নোবেল যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন স্ত্রী সালসাবিল মাহমুদ বলেছিলেন, ওর সঙ্গে কোন মেয়ে যে ৭ মাস থাকতে পারে সেটা তাঁর বিশ্বাস হয় না। সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গত ২০ মে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।

মামলার এজাহারে বলা হয়ে, ভুক্তভোগী তরুণী ঢাকার মোহাম্মদপুরে একটি ভাড়া বাসায় বসবাস করেন। ২০১৮ সালে নোবেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় হয়।

তিনি তখন ঢাকা ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত ছিলেন। নোবেলের সঙ্গে মোবাইল ফোনে প্রায় সময় কথা-বার্তা বলতেন। এরপর নোবেলের সঙ্গে দেখাও করেন সেই তরুণী। নোবেল তাকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তার বর্তমান ঠিকানার বাসায় নিয়ে যান।

এরপর সেই তরুণী ফিরতে চাইলে একপর্যায়ে আরো দুই-তিনজন বিবাদীর সহায়তায় তাকে সেই বাড়ির একটি কক্ষে আটক করে রাখেন নোবেল এবং ধর্ষণ করেন।

এদিকে, নোবেলের সঙ্গে মামলার বাদীর (ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রী) রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার আসামি নোবেল গত ২০ মে হতে জেলহাজতে আটক আছেন।

যেহেতু বাদী ও আসামির মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বাদী মামলাটি করেছেন। মামলার বাদী ও আসামি বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। সেহেতু জেলহাজতে আসামি ও বাদীর বিয়ের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এদিকে নোবেলের স্ত্রী রয়েছেন।

কালের কণ্ঠের সঙ্গে সম্প্রতি আলাপকালে জানিয়েছিলেন, নোবেলকে তিনি ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন। কিন্তু সেটা মিটমাট করা হয়। ফলে তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি। এই অবস্থায় নোবেল দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন।

নোবেলের স্ত্রী থাকা সত্ত্বেও নোবেল কি তাহলে ফের বিয়ে করতে যাচ্ছেন? এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ চর্চা হচ্ছে। অবশ্য এ বিষয়ে এখন পর্যন্ত সালসাবিল মাহমুদ নিজের প্রতিক্রি জানাননি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর