বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাদারীপুরে ৪ দিনে দুই শিশু নিখোঁজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৫, ১৬:০৫

‎মাদারীপুরের কালকিনিতে চার দিনে দুই শিশু নিখোঁজ হয়েছে। সন্তানদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে দুই পরিবার।

জানা যায়, ‎৪ দিন আগে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার কাশিমপুর গ্রামে হারুন বেপারী (নানা বাড়ি) বিয়ের অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয় একই এলাকার নাসির মৃধার ৮ বছর বয়সী মেয়ে নাছিমা। সে স্থানীয় এক মাদরাসার ছাত্রী।

এদিকে, বুধবার সকাল ৮ টার দিকে স্থানীয় মাদরাসায় যাওয়ার পর আর খোঁজ মেলেনি ইসরাতের। সে কালকিনি উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর জায়গির গ্রামের রেজাউল করিম বাবু মেয়ে।

নিখোঁজ ‎নাছিমার নানি তাসলিমা বেগম বলেন, আমার নাতনীরে ছাড়া আমি কেমনে থাকমু। আইজ কয়দিন হইলো আমার পরানডারে দেহি না, আপনারা নাতনিরে আইনা দেন।

নিখোঁজ ‎ইসরাতের বাবা রেজাউল করিম বাবু বলেন, আমার মেয়ে নিখোঁজ হয়েছে। মেয়েকে খোঁজার জন্য আমি বিদেশ থেকে চলে আসতেছি।

‎কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, নাছিমাকে এখনো পাওয়া যায়নি। কিন্তু লক্ষ্মীপুরের ইসরাত নিখোঁজ হওয়ার ব্যাপারে কিছু জানি না।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর