বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে পেটালেন জামাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৫, ১৫:৫২

রাজবাড়ী পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে দাউদ মন্ডল নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

 বৃহস্প‌তিবার (১৯ জুন) সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এই ঘটনা ঘটে ।

নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম সাইদুল প্রামানিক। সে একই এলাকার বা‌সিন্দা। অন্যদিকে আটকরা হ‌লো- মো. দাউদ মন্ডল, তার ভাই মো. নাজমুল মন্ডল এবং তাদের বাবা মো. মিজান মন্ডল।

স্থানীয়‌রা জানান, জামাই-শ্বশু‌রের বা‌ড়ি একই গ্রা‌মে। জমি লিজ দেওয়ার কথা বলে মেয়ের জামাই দাউদ মন্ডলের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলেন শ্বশুর সাইদুল প্রামানিক। প‌রে জমি দিতে না পারায় সাইদুল প্রামা‌নি‌কের কা‌ছে টাকা ফেরত চান দাউদ মন্ডল। ‌ওই সময় এক মাসের সময় নেন সাইদুল প্রামা‌নি‌ক। কিন্তু ছয় বছ‌রেও টাকা ফেরত দেননি তি‌নি। এনিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েকবার বিচার সালিস করেছেন, তবুও বিষয়টি সুরাহা হয়নি।

পাওনা টাকা না পেয়ে সবশেষ বৃহস্পতিবার সাইদুল প্রামানিককে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন দাউদ মন্ডল। এ সময় তাকে মারধর করা হয়।

পাংশা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউ‌দ্দিন ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সাইদুল প্রামানিককে উদ্ধার ক‌রা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জ‌ড়িত থাকায় দাউদ মন্ডলসহ তিনজনকে আটক করেছে পু‌লিশ। এ বিষ‌য়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর