বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টেক্সাসে স্পেসএক্স রকেট বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৫, ১৫:২৩

যুক্তরাষ্ট্রের টেক্সাসে পরীক্ষা চলাকালীন স্পেসএক্সের একটি রকেট হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে আগুনের বিশাল গোলায় রূপ নেয়। বুধবার (স্থানীয় সময়) রাত ১১টার দিকে টেক্সাসের সাউদার্ন টিপে অবস্থিত স্পেসএক্সের ‘স্টারবেইস’ লঞ্চ সাইটে এ ঘটনা ঘটে।

স্পেসএক্স জানায়, টেস্ট স্ট্যান্ডে ‘দশম ফ্লাইট টেস্ট’ প্রস্তুতির সময় ‘স্টারশিপ’-এ একটি ‘মেজর অ্যানোমালি’ বা বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যার ফলে বিস্ফোরণ ঘটে।

তবে দুর্ঘটনার সময় পুরো এলাকা ঘিরে একটি নিরাপদ পরিসর নিশ্চিত করা হয়েছিল বলে জানিয়েছে কোম্পানিটি। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে স্পেসএক্স জানায়, “পরীক্ষাকালীন নিরাপত্তা পরিধি বজায় রাখা হয়েছিল এবং ঘটনাস্থলে থাকা সকল কর্মী নিরাপদে রয়েছেন ও তাদের সবার অবস্থান নিশ্চিত করা গেছে।”

স্পেসএক্সের মালিক ইলন মাস্কের প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বিস্ফোরণ হলেও আশেপাশের জনপদে তেমন কোনো ঝুঁকি তৈরি হয়নি। একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের কাছে অনুরোধ জানানো হয়েছে, যেন তারা পরীক্ষার স্থান বা বিস্ফোরণস্থলের আশেপাশে ঘেঁষে না যান।

স্পেসএক্স জানিয়েছে, তারা এখন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলার কাজ করছে।

এই দুর্ঘটনা এমন সময় ঘটল, যখন স্পেসএক্স বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশযাত্রা এবং পুনঃব্যবহারযোগ্য মহাকাশযান তৈরিতে নেতৃত্ব দিচ্ছে। যদিও এমন বিস্ফোরণ উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসেবেই বিবেচনা করছে প্রতিষ্ঠানটি, তবে এই ঘটনা ভবিষ্যৎ ফ্লাইট পরিকল্পনায় কিছুটা প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরীক্ষামূলক ধাপের এমন ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে রকেট প্রযুক্তিকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে স্পেসএক্স। তবে এ ধরনের তীব্র বিস্ফোরণ সাধারণ মানুষের মনে কিছুটা আতঙ্ক সৃষ্টি করলেও কোম্পানির দিক থেকে বলা হয়েছে, “সব ধরনের নিরাপত্তা প্রটোকল মেনেই কাজ পরিচালিত হয়েছে।”

রকেট উড্ডয়ন প্রযুক্তি উন্নয়নের এই পথচলায় এমন দুর্ঘটনা অপ্রত্যাশিত হলেও, স্পেসএক্সের মতে এটি তাদের দীর্ঘমেয়াদি মহাকাশ পরিকল্পনার অংশ হিসেবেই বিবেচিত হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর