বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চাকরির জন্য সমন্বয়কের ১০ লাখ টাকা ঘুষ দাবির কল রেকর্ড ফাঁস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৫, ১৫:০২

ফেনীর সিভিল সার্জন কার্যালয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় এক বেকার যুবকের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরশুরাম উপজেলা সমন্বয়ক নাহিদ রাব্বির বিরুদ্ধে। এমন একটি কল রেকর্ড বুধবার (১৮ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাঁস হয়েছে।

নাহিদ রাব্বিকে গত ৫ আগস্টের পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সঙ্গে উপজেলা আইনশৃঙ্খলা সভাসহ সরকারি বিভিন্ন কর্মসূচিতে অতিথির আসনে বসতে দেখা যায়। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারাসহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে তাকে।

কল রেকর্ডিংয়ে বলতে শুনে যায়, লিখিত পরীক্ষার আগে বৃহস্পতিবারের (১৯ জুন) মধ্যে ৪ লাখ টাকা অগ্রিম দিতে হবে। বাকি টাকা পরীক্ষার পর দিতে হবে।

এ সময় হৃদয় নামে এক ব্যক্তি ২ লাখ টাকা কম দিতে চাইলে সমন্বয়ক রাব্বি বলেন, ১০ লাখ টাকা থেকে এক পয়সাও কম হবে না।

চাকরি নিশ্চিত হওয়ার পর টাকা পরিশোধ করবেন, হৃদয় এমন কথা বললে নাহিদ রাব্বি বলেন, বাংলাদেশে এসব চলে না।

টাকা ছাড়া কিছুই হবে না। অগ্রিম টাকা দিলে চাকরি নিশ্চিত হবে। এরপর হৃদয় নামে ওই যুবক বাসায় গিয়ে তার আব্বুর সঙ্গে কথা বলে টাকা পরিশোধ করবেন বলে কথা দেন।
ফেনী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা।

১১৫টি পদের জন্য ১২ হাজার আবেদন জমা পড়েছে। প্রতিটি পদের জন্য লড়াই করবেন ১০৮ জন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির উপজেলা সমন্বয়ক নাহিদ রাব্বি বুধবার সন্ধ্যায় এ বিষয়ে বলেন, ‘কে বা কারা আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে। ২৪-এর গণ-অভ্যুত্থানে এ দেশে সবার প্রচেষ্টায় নতুন বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করলেও কোনো এক অপশক্তি তা রুখে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘AI-এর সুবিধা নিয়ে ভয়েস আমার মতো মিলিয়ে বিভিন্ন ফেইক আইডি পেজে পোস্ট করে যাচ্ছে, তা দুঃখজনক।

সবাই সচেতন থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ সবার হেদায়েত দান করুন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর