শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই নারী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৫, ১৪:২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিহারি ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই নারীকে আটক করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাত ১২টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত দুই নারী হলেন, ফারজানা আক্তার ও আয়েশা বেগম। তাদের বসতবাড়ি তল্লাশি করে সেনাবাহিনীর পোশাকের কাপড়, বিভিন্ন আকৃতির ১৭টি দেশীয় অস্ত্র, ৮৪ রোল ও ২০০ গ্রাম গাঁজা, নগদ সাত হাজার ১১৩ টাকা, ১১টি মোবাইল ফোন ও একটি ডিজিটাল পাল্লা উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, যৌথবাহিনীর অভিযানে আটক দুই নারীর কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তাদের থানায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর