বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পরিচালকের সঙ্গে লিভ-ইন করছেন সামান্থা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৫, ১৪:০৭

দীর্ঘদিন অবসাদে ডুবে ছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ফিরেছিলেন একাকিত্বে। অনুরাগীরা অপেক্ষায় ছিলেন— কবে আবার নতুন করে জীবনের দিকে ফিরবেন সামান্থা?

তবে সামনে এলো নতুন সম্পর্কের ইঙ্গিত। টলিউডে জোর গুঞ্জন, পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সামান্থা।

তবে আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই তাঁদের। জানা গেছে, হায়দরাবাদ ছেড়ে প্রেমিক রাজের সঙ্গে মুম্বইয়ে একত্রবাস করছেন অভিনেত্রী।
এই খবরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন রাজের নাবেক স্ত্রী শ্যামলী দে। রাজ-সামান্থার সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন শ্যামলী।

যদিও কখনোই কারো নাম উল্লেখ করেননি তিনি, তবে নেটিজেনদের দাবি— সেই পোস্টের মূল টার্গেট সামান্থাই।

সম্প্রতি এক পোস্টে শ্যামলী লেখেন, ‘বিশ্বাস সব থেকে অমূল্য সম্পদ। একবার তা হারিয়ে গেলে কোনোভাবে তা ফিরে পাওয়া যায় না।’ এর আগেও তিনি লিখেছিলেন, ‘ভালো কর্ম করুন। মানুষকে সাহায্য করুন। মানুষের সঙ্গে ভালো আচরণ করুন।’

সামান্থা নিজেও কিছুদিন আগে একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন, যেখানে দেখা যায়, রাজের কাঁধে মাথা রেখে রয়েছেন তিনি। সেই ছবি ঘিরেই শুরু হয় জল্পনা। জানা গেছে, বাঙালি পরিবারের মেয়ে শ্যামলী দে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন।

২০১৫ সালে রাজের সঙ্গে তার বিয়ে হয়েছিল, তবে ২০২২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
বলিউডে বিশাল ভরদ্বাজ ও রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো পরিচালকের সঙ্গে সহ-পরিচালক হিসেবেও কাজ করেছেন শ্যামলী। এ ছাড়া ‘ওমকারা’ ও ‘রং দে বাসন্তী’ ছবিতে সৃজনশীল উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর