বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাদক ব্যবসায়ীদের গুলিতে আহত ২ পুলিশ সদস্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৫, ১৩:২৯

রাজধানীর পল্টন এলাকায় মাদক ব্যবসায়ীদের ছোড়া গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। বুধবার (১৮ জুন) দিনগত রাতে এই ঘটনা ঘটে।

তারা হলেন- এ এস আই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। পরে রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ। তিনি বলেন, গুলিবিদ্ধ আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ডিবি লালবাগ বিভাগ সিনিয়র (সহকারী) পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেট কারকে প্রতিরোধ করার চেষ্টা করলে ভেতর থেকে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়।

এতে এএসআই আতিক হাসান ও কনস্টেবল গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে দুজনকে ভর্তি করানো হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাইভেট কারটি ডিবি হেফাজতে রয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর