বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে অধিদপ্তরের কঠোর নজরদারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৫, ১৩:০৭

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ফেসবুকের কর্মকাণ্ডের ওপর কঠোর নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ। শিক্ষক-কর্মচারীদের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা’ অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ও সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির প্রধান তাপস কুমার অধিকারীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রতিষ্ঠান ও প্রজাতন্ত্রের কর্মচারীদের করণীয়-বর্জনীয় নির্ধারণ করে এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণ করতে পরিপত্র জারি করা হয়েছে।

এ বিষয়ে সামাজক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রযোজ্যক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ১ নম্বর সূত্রে বর্ণিত আদেশে বিভাগীয় পর্যায়ে ৭ সদস্য, জেলা পর্যায়ে ৬ সদস্য এবং উপজেলাথানা পর্যায়ে ৬ সদস্য বিশিষ্ট মনিটরিং টিম গঠন করা হয়েছে।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির দুটি সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সভার কার্যবিবরণী মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মাঠ পর্যায়ের মনিটরিং টিম সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত তাদের বিভিন্ন কার্যক্রমসমূহ নিবিড় পর্যবেক্ষণ ও মনিটরিং করে প্রতি মাসে সভা আয়োজন, প্রযোজ্যক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উল্লেখযোগ্য বিষয়সমূহ চিহ্নিত করে বিভাগের সমন্বিত তথ্য সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির নিকট প্রতিমাসে পাঠাতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর